Advertisement
E-Paper

লেবুর রসে অম্বল হয়, সকালে খালি পেটে কোন কোন পানীয় পান করলে ওজন দ্রুত কমবে?

দীর্ঘ দিন ধরে নানা অস্বাস্থ্যকর অভ্যাসের জেরে শরীরে যে দূষিত পদার্থ আর মেদ জমেছে, তা থেকে মুক্ত হতে গেলে বদলাতে হবে দৈনন্দিন কিছু অভ্যাসও। সেই নতুন রুটিনের সাহায্য করতে পারে কয়েকটি পানীয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৩
সকালে কোন কোন পানীয় খেলে ওজন কমবে?

সকালে কোন কোন পানীয় খেলে ওজন কমবে? ছবি: ফ্রিপিক।

শরীরে জমা ‘টক্সিন’ দূর করতে গেলে নিয়মিত ডিটক্স পানীয় খেতে হবে। বাড়তি মেদ ঝরাতে চাইলে বিপাকহার বাড়িয়ে তোলা প্রয়োজন। সেই কাজটি করতেও সাহায্য করে এই ডিটক্স পানীয়। তবে এই পানীয় শখ করে এক-আধ দিন খেলে হবে না। নিয়মিত খেতে হবে। ডিটক্স পানীয়ের মধ্যে খুবই উপকারী ঈষদুষ্ণ জলে লেবুর রস ও মধু মিশিয়ে খাওয়া। তবে লেবুর রস খেলে অনেকেরই অম্বল হয়। সে ক্ষেত্রে এমন কিছু পানীয় খেতে হবে যা অম্বল কমাবে এবং ওজনও ঝরাবে।

আনারস-পুদিনার ডিটক্স

২ থেকে ৩ কাপ জল নিতে হবে। এ বার কাচের জারে জল নিয়ে তাতে এক কাপ আনারসের টুকরো, ৫-৬টি পুদিনা পাতা ভিজিয়ে রাখুন ঘণ্টা দুয়েক। তার পর সেই জল খেতে হবে। নিয়মিত খেলে বাড়তি ক্যালোরি ঝরে যাবে।

শশার ডিটক্স

শশার ‘ডিটক্স’ পানীয় মেদ ঝরাতে ও অম্বল কমাতে খুবই উপকারী। একটি কাচের বোতলে তিন থেকে চার টুকরো শশার টুকরো নিন। তার পর তাতে যোগ করুন লেবুর রস এবং পুদিনা পাতা। শেষে পরিমাণমতো জল দিয়ে বোতলের মুখ আটকে নিন। ভাল করে ঝাঁকিয়ে তুলে রাখুন ফ্রিজে। কয়েক ঘণ্টা পরে পান করুন।

ধনে পাতা-দারচিনির ডিটক্স

পুদিনা পাতা, ধনে পাতা, মশলার মধ্যে আদা, দারচিনি, গোটা হলুদ, লবঙ্গ ইত্যাদি ভিজিয়েও ডিটক্স পানীয় তৈরি করা যায়। এই পানীয় ওজন তো কমাবেই, এতে এত বেশি অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে।

Weight Loss Detox Drink
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy