Advertisement
E-Paper

দিনে ১০ হাজার পা হাঁটলেই ক্রনিক রোগের ঝুঁকি কমে, কী ভাবে সময় বার করবেন হাঁটার জন্য?

কর্মব্যস্ত জীবনে অনেকের ক্ষেত্রেই আলাদা করে সময় বার করে রোজ ১০ হাজার পা হাঁটা সম্ভব হয় না। কাজের ফাঁকেই কী ভাবে ১০ হাজার পা হেঁটে ফেলতে পারেন, রইল তারই হদিস।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৩ ১৬:০৪
কাজের মধ্যেই কী ভাবে হাঁটবেন?

কাজের মধ্যেই কী ভাবে হাঁটবেন? ছবি: শাটারস্টক।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ, ওজন কমানো— সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে হাঁটায়। ফিট থাকতে হাঁটার যে কোনও বিকল্প নেই, সে কথা এক বাক্যে স্বীকার করেন চিকিৎসকেরা। বিভিন্ন গবেষণায় বলা হয়েছে দিনে ১০ হাজার পা হাঁটলেই নাকি ডায়াবিটিস, ওবিসিটির মতো হাজারটা রোগের ঝুঁকি এড়ানো সম্ভব। তবে কর্মব্যস্ত জীবনে অনেকের ক্ষেত্রেই আলাদা করে সময় বার করে রোজ ১০ হাজার পা হাঁটা সম্ভব হয় না। কাজের ফাঁকেই কী ভাবে ১০ হাজার পা হেঁটে ফেলতে পারেন, রইল তারই হদিস।

১) সিঁড়ির ব্যবহার: অফিস হোক বা বাড়ি, লিফ্‌টের ব্যবহার ছেড়ে দিয়ে সিঁড়ি দিয়ে ওঠানামা শুরু করুন। অনেকেই আছেন যাঁরা ১ তলায় উঠতেও লিফ্‌টের উপর ভরসা করেন। তবে শরীর ফিট রাখতে চাইলে সিঁড়ির ব্যবহার শুরু করতেই হবে। এতেই অনেটা হাঁটা হবে।

২) গাড়ি দূরে পার্ক করুন: অফিসে গাড়ি নিয়ে যান? সে ক্ষেত্রে অফিসের সামনেই গাড়ি পার্ক না করে একটু দূরে পার্ক করুন। এতে হাঁটাহাঁটি করার অবকাশ বাড়বে।

৩) পোষ্যকে নিয়ে বেড়াতে যান: যাঁদের বাড়িতে পোষ্য রয়েছে, তাঁদের নিয়ম করে বাড়ির বাইরে নিয়ে যেতে হয়। অনেকেই আছেন যাঁরা পোষ্যকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য অন্য কোনও ব্যক্তিকে নিয়োগ করেন। এই কাজটি নিজে করলে কিন্তু আপনি পোষ্যের সঙ্গে একটু বেশি সময়ও কাটাতে পারবেন আর আপনার শরীরও চাঙ্গা থাকবে।

পোষ্যকে হাঁটার সঙ্গী ববানিয়ে ফেলতে পারেন।

পোষ্যকে হাঁটার সঙ্গী ববানিয়ে ফেলতে পারেন।

৪) রাতে খাওয়ার পর হাঁটাহাঁটি: সারা দিন সময় না পেলেও রাতে খাওয়ার পর মোবাইল না ঘেঁটে মিনিট ২০ হাঁটাহাঁটি করতে পারেন। একা হাঁটতে ইচ্ছে না করলে সঙ্গে কোনও সঙ্গীকেও নিয়ে নিতে পারেন। এই সময়টি কিন্তু হাঁটাহাঁটির জন্য বেশ ভাল।

৫) অনলাইনের বদলে বাজারে গিয়ে বাজার: বাজারে ঘুরে ঘুরে মনের মতো জিনিস, মাছ, মাংস কিনতে হলে কিন্তু অনেকটা হাঁটাহাঁটি করতে হয়। তাই অনলাইনে বাজার করার অভ্যাসে বদল আনতে পারেন। শরীর ফিট থাকবে আর রোজ টাটকা বাজারও আসবে।

Walking Diabetes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy