Advertisement
E-Paper

হার্ট ভাল রাখতে চান? হেঁশেল থেকে সবার আগে ৫টি সাদা খাবার সরিয়ে ফেলুন

শরীর চাঙ্গা রাখতে হলে হেঁশেলে কী থাকবে আর কী বাতিল করতে হবে, তার হিসাব থাকা দরকার। হার্টের স্বাস্থ্য ভাল রাাখতে, শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং সর্বোপরি ওজন নিয়ন্ত্রণে রাখতে হেঁশেল থেকে ৫টি সাদা খাবার বাতিল করতে হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৮:২৬
সাদা খাবারেই লুকিয়ে বিপদ।

সাদা খাবারেই লুকিয়ে বিপদ। ছবি: সংগৃহীত।

শরীর ভাল রাখতে শরীরচর্চা যেমন জরুরি, তেমনই দরকার খাবারের দিকে নজর দেওয়া। পুষ্টিবিদেরা বলেন, সুস্থ থাকতে প্রতি দিনের খাবারে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং স্বাস্থ্যকর ফ্যাটের সমন্বয় থাকা জরুরি। শরীর চাঙ্গা রাখতে হলে হেঁশেলে কী থাকবে আর কী বাতিল করতে হবে, তার হিসাব থাকা দরকার। হার্টের স্বাস্থ্য ভাল রাাখতে, শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং সর্বোপরি ওজন নিয়ন্ত্রণে রাখতে হেঁশেল থেকে ৫টি সাদা খাবার বাতিল করতে হবে।

সাদা চিনি: সাদা চিনি সুক্রোজ দিয়ে গঠিত এবং এটি ফ্যাট-বিহীন ক্যালোরির অন্যতম প্রধান উৎস। এটি প্রায় প্রতিটি রান্নাঘরেই পাওয়া যায়, অথচ শরীরে কোনও কাজেই লাগে না। চিনি খেলে রক্তের শর্করা মাত্রা বেড়ে যায়, পেটের উপকারী ব্যাক্টেরিয়াগুলির ভারসাম্য বিঘ্নিত হয়। তাই হেঁশেল থেকে চিনি সরিয়ে খেজুর, কোকোনাট সুগার, স্টিভিয়া, মঙ্ক ফ্রুটের মতো বিকল্প রাখতে পারেন।

ময়দা: এই উপাদানেরও শরীরে কোনও রকম স্বাস্থ্যগুণ নেই। ফাইবারও থাকে না তেমন। শরীরে গিয়ে চিনির মতোই কাজ করে, রক্তের শর্করার মাত্রা বাড়িয়ে দেয়। ময়দার বদলে হেঁশেলে রাখুন মিলেট, গমের আটা, বেসন, আমন্ডের গুঁড়ো, ওট্‌সের গুঁড়ো।

Advertisement

নুন: সাদা পরিশোধিত নুন খাওয়াও স্বাস্থ্যকর নয়। এতে থাকে খনিজের মাত্রা কম থাকে এবং বিভিন্ন প্রকার রাসায়নিক মেশানো থাকে। এর বদলে সৈন্ধব লবণ, হিমালয়ান পিঙ্ক সল্ট খাওয়া যেতে পারে।

সাদা তেল: পরিশোধিত সাদা তেল রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি করা হয়। এই তেলের কারণে শরীরে প্রদাহের ঝুঁকি বাড়ে। তাই হেঁশেলে ওই তেলের বদলে কোল্ড-প্রেস্‌ড সর্ষের তেল, চিনে বাদামের তেল, ঘি, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল ব্যবহার করুন।

সাদা পালিশ করা চাল: এই ধরনের চাল চকচকে দেখানোর জন্য নানা রাসায়নিক দিয়ে পালিশ করা হয়। এই চালের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি, কোনও রকম পুষ্টিগুণই নেই। এর বদলে ঢেঁকি ছাটা চাল, লাল চাল, কালো চাল, ব্রাউন রাইস, মিলেট রাখুন রোজের ডায়েটে।

Heart Attack Risk Weight Loss Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy