Advertisement
E-Paper

ছেলেরাও চুলে মাখতে পারেন এসেনশিয়াল অয়েল, টাক পড়ার লক্ষণ দেখা দিলে কোন কোনটি ব্যবহার করবেন?

পুরুষ এবং মহিলা উভয়ই আজকাল রূপচর্চার বিষয়ে সচেতন। কেবল মহিলারাই চুলের যত্ন নেবেন তা নয়। পুরুষদেরও প্রয়োজন সঠিক যত্ন। কী মাখলে চুল পড়া বন্ধ হবে জেনে নিন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৬ ১৭:২৯
ছেলেরা চুলে কী কী এসেনশিয়াল অয়েল মাখবেন?

ছেলেরা চুলে কী কী এসেনশিয়াল অয়েল মাখবেন? ছবি: ফ্রিপিক।

মাথাজোড়া টাক কারই বা ভাল লাগে! চল্লিশ পেরোলে অনেক ছেলেরই চুল উঠে টাক পড়ার প্রবণতা দেখা যায়। একমাথা ঘন চুল ঝরে গিয়ে টাক পড়তে থাকলে, মনে দুঃখ তো হবেই। তাই ছেলেরাও আজকাল চুলের যত্ন নিচ্ছেন। তা নেওয়াও জরুরি। বাজারে আজকাল পুরুষ ব্যবহারযোগ্য নানারকম কেশ প্রসাধনীর এসে গিয়েছে। কিন্তু সেগুলি চুল পড়া কতটা রোধ করতে পারে, সে নিয়ে সংশয় রয়েছে। তাই বাজারচলতি প্রসাধনী নয়, পুরুষেরা চুলের যত্ন নিতে পারন এসেনশিয়াল অয়েল দিয়েই। কোনটি কী ভাবে ব্যবহার করলে উপকার পাওয়া যাবে, তা জেনে নিতে হবে।

জেরেনিয়াম তেল চুলের জন্য খুবই ভাল। এই তেলের প্রাকৃতিক অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ আছে। চুল পড়া বন্ধ করতে পারে। আবার চুলের পিএইচের ভারসাম্যও বজায় রাখে। মাথার তালুতে চুলকানি, সংক্রমণ হলে সে ক্ষেত্রেও কার্যকরী হতে পারে এই তেল। পাঁচ ফোঁটা জেরেনিয়াম তেলের সঙ্গে ২ চা চামচ নারকেল তেল মিশিয়ে সেই মিশ্রণ মাথার তালুতে মালিশ করুন ১০ থেকে ১৫ মিনিট। এর পর ৩০ মিনিট অপেক্ষা করে হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন। খেয়াল রাখতে হবে, খুব বেশি রাসায়নিক দেওয়া শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করা যাবে না।

চুলের ভিতর পর্যন্ত পুষ্টি জোগায় টি ট্রি অয়েল। অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণাগুণ আছে বলে মাথার ত্বকের নানা সমস্যা কমাতে এটি ফলপ্রসূ। রোজকার শ্যাম্পুতে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন। শ্যাম্পুর বোতলে ১০-১৫ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এ ক্ষেত্রে শ্যাম্পু মেখে দু’-তিন মিনিট রেখে দিতে হবে। তার পর ধুয়ে ফেলুন।

পেপারমিন্ট এসেনশিয়াল অয়েলও ব্যবহার করতে পারেন ছেলেরা। এই তেল মাথা ঠান্ডা রাখবে, চুল পড়া বন্ধ করবে।

চুলের রুক্ষ ভাব দূর করবে এবং চুল পড়াও রোধ করবে ল্যাভেন্ডার অয়েল। নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা এই তেল মিশিয়ে চুলে ভাল করে মালিশ করতে হবে। সপ্তাহে তিন দিন করলেই উপকার পাবেন।

Hair Growth Tips Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy