Advertisement
E-Paper

Benefits of Sweet Potato: অনিদ্রার সমস্যা ভোগাচ্ছে? খেতে পারেন রাঙা আলু

হজমশক্তি বৃদ্ধি করার পাশাপাশি শীতে শরীরকে ভিতর থেকে গরম রাখতেও সাহায্য করে মিষ্টি আলু।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২২ ২০:১১
যাঁরা অনিদ্রার সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য উপকারী একটি সব্জি মিষ্টি আলু।

যাঁরা অনিদ্রার সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য উপকারী একটি সব্জি মিষ্টি আলু। ছবি: সংগৃহীত

শীতকাল এলেই বাজার ছেয়ে যায় হরেকরকম বাহারি শাকসব্জির সম্ভারে। মাত্রাতিরিক্ত দূষণ, শুষ্কতা, এবং ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে পালংশাক, লেটুস, ব্রকোলি, মটরশুঁটি ইত্যাদি বিভিন্ন শীতকালীন সব্জির উপর ভরসা রাখতে বলেন পুষ্টিবিদরা।
এই রকমই আরেকটি শীতকালীন উপকারী সব্জি হল মিষ্টি আলু বা রাঙা আলু। হজমশক্তি বৃদ্ধি করার পাশাপাশি শীতে শরীরকে ভিতর থেকে গরম রাখতেও সাহায্য করে মিষ্টি আলু।

ছবি: সংগৃহীত

সব বয়সের মানুষের সুস্থ থাকার জন্য রাঙা আলু অত্যন্ত উপকারী। বিশেষ করে, যাঁদের ওজন স্বাভাবিকের তুলনায় খানিক বেশি কিংবা যেসব মহিলারা পিসিওডির সমস্যায় ভুগছেন। মিষ্টি আলুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যা বিভিন্ন রকম সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে।

রাঙা আলুতে থাকা অ্যান্থোসাইন ত্বককে কোমল রাখে। বিভিন্ন খনিজ ও ভিটামিন বি-সমৃদ্ধ মিষ্টি আলু শরীরের ফোলাভাব, অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। বিশেষ করে যাঁরা অনিদ্রার সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য উপকারী একটি সব্জি মিষ্টি আলু।

Potato Benefits Health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy