Advertisement
E-Paper

খাবারে সোডিয়ামের মাত্রা কমাবেন কী ভাবে? ডায়েট বদলানোর পাঁচ উপায়ে

নুন ছাড়া খাবার মানে তাতে কোনও স্বাদ নেই, এমন ভাবার কারণ নেই। জীবন থেক স্বাদ বাদ দিয়ে দেওয়াও তো কাজের কথা নয়। তা হলে কী করবেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫

ছবি : সংগৃহীত।

সুস্থ জীবনযাপন এবং হার্ট ভালো রাখার জন্য খাবারে অতিরিক্ত সোডিয়াম কমানোর পরামর্শ দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাঁদের বেঁধে দেওয়া নিয়ম বলছে, প্রতিদিনের সোডিয়াম গ্রহণের মাত্রা ২,৩০০ মিলিগ্রাম (প্রায় এক চা-চামচ নুন) এর মধ্যে বেঁধে রাখা উচিত। কিন্তু এক চা চাম নুন মানে তো অনেকটাই কম। তবে তো দিনের অনেক খাবার থেকে নুন প্রায় বাদ দিতে হবে। তা কী করে সম্ভব?

সম্ভব। নুন ছাড়া খাবার মানে তাতে কোনও স্বাদ নেই, এমন ভাবার কারণ নেই। জীবন থেক স্বাদ বাদ দিয়ে দেওয়াও তো কাজের কথা নয়। তা হলে কী করবেন। স্বাদের সঙ্গে আপোস না করেই খাবারে সোডিয়াম কমাতে চাইলে কয়েকটি পরামর্শ মেনে দেখতে পারেন।

১. প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলুন

নিত্যদিনের খাবারের মাধ্যমে শরীরে যে সোডিয়াম যায়, তার সিংহভাগ আসে প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবার থেকে। চিপস, ঝুরিভাজা, বিস্কুট, কেক এড়িয়ে চলুন। এ ছাড়া টমেটো সস, সয়া সস, এবং আচারে প্রচুর নুন থাকে। এগুলোর ব্যবহারও কমান।

২. স্বাদ বাড়ুক মশলায়

নুন কম দিলেও খাবার সুস্বাদু হতে পারে যদি সঠিক মশলা ব্যবহার করেন। নুনের বদলে লেবুর রস, ভিনেগার, রসুন, আদা, গোলমরিচ বা ধনেপাতা ব্যবহার করুন। শুকনো হার্বস যেমন অরিগ্যানো বা বেসিল ছড়িয়ে দিলেো খাবারে বাড়তি স্বাদ এবং গন্ধ আসে।

৩. লেবেল পড়ে দেখুন

দোকান থেকে কোনও কিছু কেনার আগে প্যাকেটের লেবেলে লেখা দেখে নিন। ‘লো সোডিয়াম’ বা ‘নো অ্য়াডেড সল্ট’ লেখা খাবারগুলিই বেছে নিন।

৪. বাড়িতে রান্না

বাইরের খাবারে স্বাদ বাড়াতে প্রচুর নুন ও টেস্টিং সল্ট ব্যবহার করা হয়। নিজে রান্না করলে নুনের পরিমাণের ওপর নিয়ন্ত্রণ থাকবে। তরকারিতে সরাসরি নুন না ঢেলে চামচ ব্যবহার করুন, এতে আপনি বুঝতে পারবেন ঠিক কতটা নুন দিচ্ছেন।

৫. ধীরে ধীরে অভ্যাস বদলান

জিভ নুনের স্বাদে অভ্যস্ত হয়ে যায়। হঠাৎ করে নুন বন্ধ না করে ধীরে ধীরে পরিমাণ কমান। কয়েক সপ্তাহের মধ্যে স্বাদগ্রন্থি কম নুনের খাবারে অভ্যস্ত হয়ে যাবে এবং আপনি খাবারের আসল স্বাদ বুঝতে শুরু করবেন।

Sodium free diet Sodium Control
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy