Advertisement
E-Paper

চায়ের কাপের দাগ অস্বস্তির কারণ হয়ে উঠছে? ঝকঝকে করে তুলবেন কী ভাবে?

ঘষামাজাও করেও অনেক সময় এই কাপের জেদি দাগ উঠতে চায় না। তবে কয়েকটি টোটকা জানলে কাপ হয়ে উঠবে চকচকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৩ ১৯:৫৭
Symbolic Image.

ঘষামাজাও করেও অনেক সময় কাপের জেদি দাগ উঠতে চায় না। প্রতীকী ছবি।

ঘুম থেকে ওঠার পর কিংবা সন্ধ্যায় অফিস থেকে ফিরে, এক কাপ চায়ে চুমুক না দিলে আলসেমি এবং ক্লান্তি, কোনওটাই কাটতে চায় না। চায়ে চুমুক দিতেই স্বস্তি পায় মন এবং শরীর। তেমনই কাপের গায়ে যদি দাগছোপ লেগে থাকে, তাহলে আবার সেটা অস্বস্তির কারণ হয়ে উঠতে পারে। সঠিক পরিচর্যার অভাবে অনেক সময় এমন হয়। তবে ঘষামাজাও করেও অনেক সময় এই জেদি দাগ উঠতে চায় না। তবে কয়েকটি টোটকা জানলে কাপ হয়ে উঠবে চকচকে।

১) বাসন মাজার তরল সাবান কাপের দাগ হয়ে যাওয়া অংশে লাগিয়ে রাখুন অন্তত ২ ঘণ্টা। এ বার স্ক্রাবার দিয়ে গায়ের জোরে ঘষে নিলেই উঠে যাবে কাপের দাগ।

২) কাপে দাগ-ছোপ তুলতে সাহায্য করতে পারে বেকিং সোডাও। একটি স্পঞ্জে ভাল বেকিং সোডা নিয়ে কাপের গায়ে ভাল করে বুলিয়ে নিন। ঘণ্টাখানেক রেখে ঘষে ধুয়ে ফেলুন। কাপের দাগ উঠে যাবে।

৩) কাপের দাগ তুলতে ব্যবহার করতে পারেন অ্যাপেল সাইডার ভিনিগার। আধ কাপ গরম জলে ২ চামচ ভিনিগার মিশিয়ে ওই মিশ্রণটিতে অন্তত ৩০ মিনিট কাপ ডুবিয়ে রাখুন। এক বার ঘষে নিয়ে কাপ ধুয়ে নিলেই দূর হবে কাপের দাগ-ছোপ।

৪) আধ চামচ পাতিলেবুর রস আর নুন একসঙ্গে মিশিয়ে নিন। এ বার এই মিশ্রণটি কাপের গায়ে ভাল করে বুলিয়ে নিয়ে ঘণ্টা খানেক রেখে দিন। এক ঘণ্টা পর হালকা গরম জলে কাপ ধুয়ে নিলেই নিমেষে দূর হবে কাপের দাগ-ছোপ।

Cup Tea Stains
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy