Advertisement
E-Paper

রোজ এক গ্লাস রেড ওয়াইন খাওয়া কি স্বাস্থ্যকর? কী বলছে গবেষণা?

সম্প্রতি ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ (হু) জানিয়েছে, এমন কোনও মদ নেই, যা পরিমিত মাত্রায় খেলে স্বাস্থ্যহানি হয় না। মদ্যপানে কী কী ক্ষতি হতে পারে?

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৩ ১০:১৯
‘ল্যানসেট’ পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ‘হু’ জানিয়েছে, যত বেশি মদ্যপান করা হবে, ততই বাড়বে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি।

‘ল্যানসেট’ পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ‘হু’ জানিয়েছে, যত বেশি মদ্যপান করা হবে, ততই বাড়বে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি। ছবি: শাটারস্টক।

অনেকেই বলেন, পরিমিত মাত্রায় মদ্যপান শরীরের কোনও ক্ষতি করে না। রেড ওয়াইন, বিয়ারের মতো পানীয় নির্দিষ্ট মাত্রায় খেলে হৃদ্‌যন্ত্র ভাল থাক, অনিদ্রার সমস্যা দূর হয়, এমন ধারণাও আছে। সম্প্রতি ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ (হু) জানিয়েছে, এমন কোনও মদ নেই, যা পরিমিত মাত্রায় খেলে স্বাস্থ্যহানি হয় না। ‘ল্যানসেট’ পত্রিকায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ‘হু’ জানিয়েছে, যত বেশি মদ্যপান করা হবে, ততই বাড়বে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি। আমাদের অনুমান, ইউরোপে প্রায় ২০ কোটি মানুষের মাদকাসক্তির জন্য ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

যে গবেষণার উপর ভিত্তি করে এই রিপোর্ট দেওয়া হয়েছে, সেখানে জানা গিয়েছে, ইউরোপে যাঁরা মদ্যপানের কারণে ক্যানসারে আক্রান্ত হয়েছেন, তাঁদের অধিকাংশই স্বল্প বা পরিমিত মদ্যপান করেছেন। রিপোর্ট অনুযায়ী, প্রতি সপ্তাহে দেড় লিটারের কম ওয়াইন, সাড়ে তিন লিটারের কম বিয়ার ও ৪৫০ মিলিলিটারের কম স্পিরিট পান করার পরেও ক্যানসারে আক্রান্ত হয়েছেন এমন রোগীর সংখ্যা নেহাত কম নয়।

রেড ওয়াইনে থাকা ইথানল আদতে ক্যানসার সৃষ্টিকারী যৌগ।

রেড ওয়াইনে থাকা ইথানল আদতে ক্যানসার সৃষ্টিকারী যৌগ।

‘হু’ জানিয়েছে, মদ্যপানের ফলে পাকস্থলীর ক্যানসার ও স্তন ক্যানসারের ঝুঁকি রয়েছে। ইথানল আদতে ক্যানসার সৃষ্টিকারী যৌগ। যে পানীয়তেই ইথানল থাকবে, তাঁর দাম যত বেশিই হোক না কেন, মান যত ভালই হোক না কেন, সেটি পান করলে ক্যানসারের ঝুঁকি থাকবেই।

Wine Cancer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy