Advertisement
E-Paper

স্বাস্থ্যগুণে ভরপুর পেঁপে! কেবল অন্তঃসত্ত্বারা নয়, আর কারা এই ফল খাওয়া এড়িয়ে চলবেন?

সামগ্রিক ভাবে সুস্থ থাকতে পেঁপের জুড়ি মেলা ভার। চিকিৎসকেরা রোজ পেঁপে খাওয়ার কথা বলেন। পেঁপে শরীরকে টক্সিনমুক্ত রাখতেও সাহায্য করে। স্বাস্থ্যগুণে ভরপুর হলেও পেঁপে কিন্তু সবার জন্য সমান উপকারী নয়। কারা ডায়েটে পেঁপে রাখবেন না?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৬ ১৬:৩৬
কারা পেঁপে খাবেন না?

কারা পেঁপে খাবেন না? ছবি: সংগৃহীত।

গরমে চাঙ্গা থাকতে ফল খাওয়ার কোনও বিকল্প নেই। সেই তালিকায় যদি থাকে পাকা পেঁপে, তা হলে সুস্থ থাকা অনেক সহজ হয়ে যায়। পাকা পেঁপে শরীরের জন্য কতটা উপকারী, তা অনেকেই জানেন। হজমের গোলমাল কমানো থেকে প্রতিরোধ শক্তি বৃদ্ধি— পেঁপে শরীরের খেয়াল রাখে। সামগ্রিক ভাবে সুস্থ থাকতেও পেঁপের জুড়ি মেলা ভার। চিকিৎসকেরা রোজ পেঁপে খাওয়ার কথা বলেন। পেঁপে শরীরকে টক্সিনমুক্ত রাখতেও সাহায্য করে। স্বাস্থ্যগুণে ভরপুর হলেও পেঁপে কিন্তু সবার জন্য সমান উপকারী নয়। কারা ডায়েটে পেঁপে রাখবেন না?

১) অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় পেঁপে খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে। কাঁচা পেঁপেতে ল্যাটেক্সযুক্ত পদার্থ রয়েছে। তা গর্ভাশয় সঙ্কোচনের কারণ হতে পারে। অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় কাঁচা বা আংশিক ভাবে পাকা পেঁপে খেলেও তাই সমস্যা হতে পারে। পেঁপেতে উপস্থিত পেপসিন এবং পাপাইন ভ্রূণের জন্য ক্ষতিকর হতে পারে। পেঁপে খেলে ভ্রূণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও থাকে। পাপাইনের প্রভাবে প্লাসেন্টায় রক্তক্ষরণ হওয়ার আশঙ্কাও থাকে।

২) পেঁপেতে উচ্চ মাত্রায় ল্যাটেক্স থাকে। যাঁদের ল্যাটেক্সে অ্যালার্জি আছে, তাঁদের ক্ষেত্রে ক্রস-রিঅ্যাকশন (ল্যাটেক্স-ফ্রুট সিনড্রোম) হতে পারে পেঁপে খেলে।

৩) পেঁপেতে সায়ানোজেনিক যৌগ থাকে, যা শরীরে অল্প মাত্রায় হাইড্রোজেন সায়ানাইড থাকে। অল্প মাত্রায় খেলে শরীরে কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তবে যাঁদের অনিয়মিত হৃৎস্পন্দন বা হৃদ্‌যন্ত্রজনিত সমস্যা আছে, তাঁদের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সে ক্ষেত্রে হার্টের সমস্যা থাকলে পেঁপে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

৪) ডায়াবিটিস বা প্রি-ডায়াবিটিস থাকলে পেঁপে খাওয়া এড়িয়ে চলুন। এই ফলের গ্লাইসেমিক ইনডেক্স অনেকটাই বেশি। পেঁপে খেলেই রক্তে শর্করার মাত্রা এক লাফে অনেকটাই বেড়ে যায়, তাই সতর্ক থাকুন।

৫) পেঁপেতে উচ্চ মাত্রায় ভিটামিন সি থাকে, এই ভিটামিন শরীরে গিয়ে অক্সালেটে পরিণত হয়। ক্যালশিয়ামের সঙ্গে মিশে এটার থেকে তৈরি হয় ক্যালশিয়াম অক্সালেট। অতিরিক্ত মাত্রায় ক্যালশিয়াম অক্সালেট কিডনিতে জমে পাথরে পরিণত হয়। ফলে কিডনির সমস্যা থাকলে পেঁপে খাওয়া এড়িয়ে চলাই ভাল।

Papaya Diabetes Control
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy