Advertisement
E-Paper

আলু সেদ্ধ-ভাত খেয়েই ফিট! রানি খোলসা করলেন কেন কড়া ডায়েট মেনে চলা তাঁর পক্ষে সম্ভব নয়?

অভিনেত্রী হয়েও কখনও কড়া ডায়েট করেননি রানি। এক সাক্ষাৎকারে রানিকে প্রশ্ন করা হয়, আদৌ তিনি কখনও ওজন ঝরাতে কড়া ডায়েট মেনে চলেছেন কি না। রানি হেসে বলেন, ‘‘না, আমার দ্বারা সেটা হয় না।’’

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:২৩
রানি মুখোপাধ্যায়।

রানি মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

'মর্দানি ৩'-এ তিনি দাপুটে পুলিশ আধিকারিক। এক সময় বলিউডেও কাজ করেছেন দাপটের সঙ্গে। রানি মুখোপাধ্যায়ের অনুরাগীও কম নয়। ৪৭ বছরে পৌঁছেও অ্যাকশন দৃশ্যে রানির অভিনয় এবেবারে সাবলীল। কী ভাবে নিজেকে ফিট রাখেন বঙ্গতনয়া? অভিনেত্রীর ডায়েটে কী কী থাকে?

অভিনেত্রী হয়েও কখনও কড়া ডায়েট করেননি রানি। এক সাক্ষাৎকারে রানিকে প্রশ্ন করা হয় আদৌ তিনি কখনও ওজন ঝরাতে কড়া ডায়েট মেনে চলেছেন কি না। রানি হেসে বলেন, ‘‘না, আমার দ্বারা সেটা হয় না। মাছ কড়া করে ভাল করে ভাজা না হলে আমার ঠিক পছন্দ হয় না। তাই ডায়েট করাটা আমার জন্য ভীষণ কঠিন।’’ নিজের ডায়েট নিয়ে বেশ খুঁতখুতে রানি। বাঙালি খাবারই মোটামুটি থাকে তাঁর রোজের ডায়েটে। অভিনেত্রী বলেন, ‘‘গুড় ছাড়া আমার চলে না। গুড় আমাকে খেতেই হবে। গুড়ও তো এক প্রকার চিনি। তাই সে অর্থে আমার রোজের খাবারে চিনিও থাাকে।’’

রানির কথায়, তিনি একজন ভেতো বাঙালি। অভিনেত্রী বলেন, ‘‘ডায়েট থেকে আমি কখনও ভাতকে বাদ দিতে পারি না। ভাত খেলে গ্লাইসেমিক ইনডেক্স অনেকটা বেড়ে যায় জানি, তবুও আমার কিছু করার নেই। ভাত আমাকে খেতেই হবে। আর তার সঙ্গে সর্ষের তেল আর কাঁচালঙ্কা দিয়ে আলুসেদ্ধ মাখা।’’ ঘরোয়া সাধারণ বাঙালি খাবারই রানির পছন্দ।

অনেক অভিনেতা-অভিনেত্রীরাই ডায়েটের কারণে ছোট থেকে যে খাবারগুলি খেয়ে এসেছেন, সেগুলি তাঁদের ইচ্ছে না থাকলেও ছাড়তে হয়। রানি মনে করেন, ‘‘আধুনিক ডায়েটের কথা ভেবে ছোটবেলা থেকে খেয়ে অভ্যস্ত খাবারগুলিকে বাদের খাতায় ফেলে দেওয়া মোটেও কাজের কথা নয়, বাস্তবসম্মতও নয়।’’

Celebrity diet Rani Mukerji
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy