Advertisement
E-Paper

চিংড়ি, বেগুন বা ডিম থেকেই হয় না, আমবাতের নেপথ্যে আছে আরও কারণ! কী ভাবে সারবে?

সাধারণত কয়েক ঘণ্টা বা কয়েক দিনে আমবাত নিজে নিজেই ত্বক থেকে গায়েব হয়ে যায়। তবে বারে বারে ফিরে আসে। অনেকের ধারণা মূলত ডিম, বেগুন, কাঁকড়া বা চিংড়ির মতো কিছু নির্দিষ্ট খাবারের কারণেই আমবাত হয়। তবে এই ধারণা ঠিক নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ ১৪:০৫
কেন বারে বারে ফিরে আসে আমবাত ?

কেন বারে বারে ফিরে আসে আমবাত ? ছবি: সংগৃহীত।

অনেক সময়ই গায়ে চাকা চাকা আকারে ফোলাভাব দেখতে পাওয়া যায়। কখনও হাতে, কখনও পায়ে কখনও আবার মুখে বা গলাতেও হয় আমবাত। আমবাত বা আর্টেকেরিয়া হল ত্বকের একটি অ্যালার্জিজনিত সমস্যা, যাতে চামড়া লালচে হয়ে ফুলে যায় এবং প্রচণ্ড চুলকানিযুক্ত চাকা দেখা দেয়। সাধারণত কয়েক ঘণ্টা বা কয়েক দিনের পর এই আমবাত নিজে নিজেই ত্বক থেকে গায়েব হয়ে যায়। তবে বারে বারে ফিরে আসে।

অনেকের ধারণা মূলত ডিম, বেগুন, কাঁকড়া বা চিংড়ির মতো কিছু নির্দিষ্ট খাবারের কারণেই আমবাত হয়। তবে এই ধারণা ঠিক নয়। চিকিৎসক কৌশিক লাহিড়ীর মতে, ‘‘আমবাত বিভিন্ন কারণে হতে পারে। শুনতে অবাক লাগলেও মানসিক চাপের কারণেও আমবাত হতে পারে। এ ছাড়া মাথায় রং করার কারণে বা ত্বকে সুগন্ধির প্রয়োগের কারণেও আমবাত হতে পারে। মদ্যপান ও ধূমপানের কারণেও হতে পারে এই সমস্যা। এমনকি বেদনানাশক ওষুধ খাওয়ার কারণেও ত্বকে আমবাতের সমস্যা হতে পারে।’’

কী ভাবে সমস্যা থেকে রেহাই পাবেন?

Advertisement

১) প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত খাবার থেকেও হতে পারে আমবাত। তাই আমবাতের সমস্যা থাকলে এইগুলি খাওয়া বন্ধ করতে হবে।

২) যে সব খাবারে কৃত্রিম রং মেশানো থাকে ( যেমন মিষ্টি, আইসক্রিম, কেক, লজেন্স, সস) সেগুলি এড়িয়ে চলুন।

৩) আমবাতের সমস্যা থাকলে মানসিক চাপের বিষয়টিও মাথায় রাখতে হবে। মনমেজাজ ভাল থাকলে এই সমস্যা থেকেও রেহাই পেতে পারেন।

৪) চিকিৎসকের মতে, যখন গায়ে আমবাত বেরোচ্ছে শুধু তখনই ওষুধ খাচ্ছেন, এমনটা করলে চলবে না। সারা বছর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেয়ে যেতে হবে। এক মাত্র চিকিৎসকের পরামর্শেই ওষুধ বন্ধ করা যাবে।

Skin Problem
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy