Advertisement
E-Paper

ডেস্কে একটানা বসে কাজে ক্লান্তি বাড়ছে, দূর হবে সহজ কিছু যোগাসনে

ঘুমের আগে ক্লান্তি। ঘুম থেকে উঠেও ক্লান্তি। সারা দিনই যেন জোর করে নিজেকে ঠেলে নিয়ে যেতে হচ্ছে। এমনই চলছে দিনের পর দিন। ক্লান্তি কাটবে কী উপায়ে? সমাধান আছে সহজ কিছু যোগাসনে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৮:১০
অফিসে বসে ক্লান্তি বাড়ছে, দূর করার সহজ কিছু আসন জেনে নিন।

অফিসে বসে ক্লান্তি বাড়ছে, দূর করার সহজ কিছু আসন জেনে নিন। ছবি: ফ্রিপিক।

অফিসে দিনভর বসে কাজে ক্লান্তি বাড়ছে। পর্যাপ্ত বিশ্রাম নেওয়ার পরেও এই ক্লান্তি কাটছে না। বিভিন্ন কারণেই ক্লান্তি আসতে পারে শরীর ও মনে। পুষ্টির অভাব, রক্তাল্পতা, কম ঘুম, অতিরিক্ত ওজন, মানসিক চাপ— কারণ অনেক। তবে সমাধানের উপায় হতে পারে একটিই। তা হল যোগব্যায়াম। শরীর ও মন সতেজ এবং ফুরফুরে করে তুলতে চাইলে যোগাসনেই তা সম্ভব।

ক্লান্তি কাটানোর সহজ যোগাসন

অধোমুখ শবাসন

Advertisement

প্রথমে হাত ও হাঁটুতে ভর করে হামাগুড়ি দেওয়ার মতো ভঙ্গি করুন। কোমর ও পিঠ সোজা করে তুলুন। হাতের তালু মাটিতে থাকবে, পিঠ উপরের দিকে তুলতে হবে, পায়ের পাতা মাটি স্পর্শ করে থাকবে। দেখতে লাগবে অনেকটা ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো। মাথা যতটা সম্ভব মাটির দিকে ঝুঁকিয়ে গভীর ভাবে শ্বাস টানতে ও ছাড়তে হবে। এই ভঙ্গিমায় ২০ সেকেন্ড থেকে আবার আগের অবস্থানে ফিরে আসুন।

গোমুখাসন

ম্যাটের উপর সোজা হয়ে বসুন। দুই হাত থাকুক কোলের ওপর। চোখ বন্ধ করে ঘাড়, পিঠ ও মাথা সোজা করে বসুন। এ বারে বাম হাত কোমরের নীচের দিক থেকে পিঠের দিকে তুলুন। ডান হাত ঘাড়ের পেছন থেকে নীচের দিকে নামান। ডান হাত দিয়ে বাম হাতের আঙুল ধরার চেষ্টা করুন। আসন শুরুর দিকে দুই হাতের আঙুল ধরা মুশকিল হতে পারে। এ ক্ষেত্রে তোয়ালে বা রুমালের দুটি কোণ দুই হাত দিয়ে ধরে হাত কাছাকাছি আনতে হবে। এই অবস্থানে ঘাড়, পিঠ ও মাথা সোজা থাকবে। মনে মনে ২০ পর্যন্ত গুনতে হবে। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক থাকবে।

উৎকটাসন

দুই পায়ের মধ্যে সামান্য ব্যবধান রেখে প্রথমে ম্যাটের উপর টানটান হয়ে দাঁড়াতে হবে। এর পর হাঁটু ভাঁজ করে কোমর থেকে পিঠ সামনের দিকে সামান্য প্রসারিত করুন। দুই হাত দুই কানের পাশ দিয়ে মাথার উপর তুলতে হবে। মনে মনে কল্পনা করুন, যেন চেয়ারে বসছেন। সেই অদৃশ্য চেয়ারে বসতে গেলে শরীরের ভঙ্গি যেমনটা হওয়া উচিত, তেমনটাই হবে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকবে।

Workplace Fatigue Yoga poses
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy