Advertisement
E-Paper

Immunity: করোনা বাড়ছে বলে চিন্তায়? প্রতিরোধশক্তি বাড়াতে ভরসা রাখুন ঘরোয়া টোটকায়

করোনা বাড়ছে। তাই আবার সতর্কতাও বাড়া জরুরি। এ সময়ে নিজেদের প্রতিরোধশক্তির দিকে নজর দিন। ভরসা রাখুন ঘরোয়া টোটকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ২০:৫৮
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

আবার চারপাশে শোনা যাচ্ছে করোনার খবর। সংক্রমণ ছড়াচ্ছে অনেকের মধ্যে। কাজে যেতে ভয় হচ্ছে। মেট্রোয় উঠতে ফের আতঙ্ক। কিন্তু শুধু ভয় পেয়ে তো লাভ নেই। নিজের সাধ্যের মধ্যে যা করা যায়, করতেই হবে।

নিজের সুরক্ষার কথা ভাবা এ সময়ে জরুরি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শরীরের প্রতিরোধশক্তি। তা বাড়ানোর জন্য কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করা যায়।

তার একটি হল আমলকি।

রোজ সকালে খালি পেটে একটি করে আমলকি খেলে বাড়বে সংক্রমণের সঙ্গে লড়াই করার ক্ষমতা। গোটা আমলকি ভাল না লাগলে খাওয়া যায় এক গ্লাস আমলকির রসও।

আমলকিতে থাকে ভিটামিন সি। যা কি না শরীরকে যে কোনও জীবাণুর সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে সাহায্য করে।

আমলকিতে থাকে ভিটামিন সি। যা কি না শরীরকে যে কোনও জীবাণুর সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে সাহায্য করে।

কেন খাবেন আমলকি?

কারণ আমলকিতে থাকে ভিটামিন সি। যা কি না শরীরকে যে কোনও জীবাণুর সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে সাহায্য করে। বিশেষ করে কোনও ধরনের ভাইরাস এবং ব্যাক্টটেরিয়াকে দূরে রাখে। ফলে ঠান্ডা লাগা, পেটের গোলমালের মতো অসুবিধা কম হয়। তা এ সময়ে খুবই সঙ্কটে ফেলছে মানুষকে।

শুধু যে করোনার সময়েই এমন নিয়ম মানা প্রয়োজন, তা অবশ্য নয়। হৃদ্‌যন্ত্র সুস্থ রাখে আমলকি। ডায়াবিটিসের রোগীদের স্বাস্থ্যরক্ষাতেও কাজ দেয় এই ফল। ফলে করোনার আতঙ্ক কেটে গেলেও আমলকি খাওয়ার অভ্যাস ধরে রাখা যায়।

Amla Covid Coronavirus Immunity
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy