Advertisement
E-Paper

ছেলেমেয়ের পরীক্ষা চলছে? রিভিশনের মাঝে খিদে পেলে এমন কী দেবেন, যাতে পেট ভরবে, মস্তিষ্কও চাঙ্গা হবে?

এমন কিছু খাবার আছে, যা খেলে চাঙ্গা থাকবে ছাত্রছাত্রীরা, তার পাশাপাশি রিভিশনের সময় মনযোগও বাড়বে তাদের। দেখে নিন, কী কী রয়েছে সেই তালিকায়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫১
পরীক্ষার রিভিশনের সময় কেমন স্ন্যাকস খেতে দেবেন ছেলেমেয়েকে?

পরীক্ষার রিভিশনের সময় কেমন স্ন্যাকস খেতে দেবেন ছেলেমেয়েকে? ছবি: সংগৃহীত।

চলছে পরীক্ষার মরসুম। আইএসসি বোর্ডের পরীক্ষা আর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সিবিএসসির দ্বাদশ শ্রেণির পরীক্ষাও শুরু হতে চলেছে শীঘ্রই। বোর্ডের পরীক্ষা দেওয়ার সময় অনেক ছাত্রছাত্রীই বেশ ঘাবড়ে থাকেন। পড়ার চাপ, মানসিক টানাপড়েনে প্রস্তুতির চোটে অসুস্থ হয়ে পড়লে মুশকিল। এই সময় কিন্তু ছাত্রছাত্রীদের খাবারের দিকেও বেশ নজর রাখতে হবে বাবা-মায়েদের। সকালের আর রাতের খাবারে হালকা-পাতলা কিছু খেলেও বিকেলের স্ন্যাক্সে এমন কী দেওয়া যায়, সেই ভাবনাও থাকে বাবা-মায়েদের মনে। এমন কিছু খাবার আছে, যা খেলে চাঙ্গা থাকবে ছাত্রছাত্রীরা, তার পাশাপাশি রিভিশনের সময় মনযোগও বাড়বে তাদের। দেখে নিন, কী কী রয়েছে সেই তালিকায়।

১) পড়াশোনা চলাকালীন প্রতি ৩০ থেকে ৪০ মিনিট অন্তর অন্তর বেশি করে জল খেতে হবে ছাত্রছাত্রীদের।

২) হালকা খিদে পেলে কলা কিংবা ডিম স্ন্যাকস হিসাবে খাওয়া যেতে পারে। তবে ডিম দিয়ে ভাজাভুজি খেলে চলবে না, ডিমসেদ্ধ খাওয়া যেতে পারে।

৩) বিকেলে হালকা খিদে পেলে একমুঠো ড্রাইফ্রুটস যেমন আখরোট, কাঠবাদাম কিংবা চিনেবাদাম খাওয়া যেতে পারে। ভিজিয়ে রাখা কিশমিশ খাওয়াও বেশ উপকারী এই সময়। ইচ্ছে করলে অঙ্কুরিত ছোলা দিয়ে তৈরি স্যালাডও খাওয়া যেতে পারে, এতে শরীরে শক্তি আসবে।

৪) রিভিশন দেওয়ার সময় কেক-পেস্ট্রি খেতে ইচ্ছে করলে গ্রিক ইয়োগার্টের সঙ্গে ব্লুবেরি মিশিয়ে খাওয়া যেতে পারে। এই স্ন্যাকস খেতেও ভাল আর মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধিতেও সাহায্য করে ব্লুবেরি।

Exam Preparation Healthy Snacks
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy