Advertisement
E-Paper

ঘি ও নুনে ভরপুর খাবার থাকত ডায়েটে! কেন দিশার পাত সাজানো হত এ ভাবে? কী উপকার মিলত

মা হওয়ার পরে ডায়েটের কারণে বেশ সুস্থ ও সবল ছিলেন বলেই দাবি কন্নড় অভিনেত্রী দিশা মদনের। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সে বিষয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৯
মা হওয়ার পর কী কী খাবার খেতেন দিশা?

মা হওয়ার পর কী কী খাবার খেতেন দিশা? ছবি: ইনস্টাগ্রাম।

প্রসব-পরবর্তী সময়ে শারীরবৃত্তীয় নানা পরিবর্তন ঘটতে থাকে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও এই সময়টি নতুন মায়েদের জন্য খুব কঠিন। অস্ত্রোপচার করে সন্তান প্রসব করার পর শরীর দুর্বল হয়ে পড়ে। অথবা হরমোনের ক্রমাহত হেরফেরে শরীর ভেঙে পড়ে। এ সময়ে তাই খাওয়াদাওয়া নিয়ে বিশেষ ভাবে সচেতন থাকা প্রয়োজন। কিন্তু উলটপুরাণ ঘটেছে দক্ষিণ ভারতীয় তারকা দিশা মদনের ক্ষেত্রে।

মা হওয়ার পরে ডায়েটের কারণে তিনি বেশ সুস্থ ও সবল ছিলেন বলেই দাবি কন্নড় অভিনেত্রীর। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দিশা বলছেন, ‘‘আমার মা সেই সময়ে আমার খাওয়াদাওয়ার দায়িত্বে ছিলেন। মায়ের কথা মেনেছিলাম ভাল ছাত্রীর মতো।’’ ফলে দুই সন্তানের মা দিশা নিজের মায়ের কারণে প্রসব-পরবর্তী সময়ে সমস্যায় পড়েননি।

সারা দিনে কী কী খেতেন দিশা?

মূলত গোলমরিচের রসম এবং সাবাকি সোপ্পু খেতেন দিশা সে সময়ে। তবে নায়িকার জন্য যে খাবারই রাঁধা হত, তাতেই প্রচুর ঘি থাকত। নুনের বিষয়েও কার্পণ্য করেননি দিশার মা। মেথি দিয়ে বানানো দোসাও খেতেন তখন। অন্য সময় হলে এই ধরনের খাবার খুব বেশি খেতেন না দিশা। কিন্তু প্রসব-পরবর্তী সময়ে এগুলি চেখে দেখার জন্য অপেক্ষা করে থাকতেন তিনি।

দিশার খাদ্যতালিকায় ভর্তি ছিল ভিটামিন, প্রোটিন, ক্যালশিয়াম, ফ্যাটি অ্যাসিড। যেমন রসম মানেই থায়ামিন, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম, আয়রন, জ়িঙ্ক, ক্যালশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেশিয়ামের ভাল উৎস। অন্য দিকে, ঘিয়ের ফলে বিপাকীয় স্বাস্থ্য ভাল থাকে, ঘন ঘন খিদে পাওয়া কমে। ঘিয়ের স্বাস্থ্যকর ফ্যাট ওজন নিয়ন্ত্রণেও খুব কার্যকরী। পাশাপাশি, সারা দিন শরীরে শক্তির জোগান থাকে। ফলে এই ধরনের খাবার নতুন মায়েদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী।

Postpartum Diet Celebrity Diet Food
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy