E-Paper

পাকিস্তানের সঙ্গে কথা চান হোসবলে

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে আরএসএসের দ্বিতীয় শীর্ষ নেতা হোসবলে বলেন, আলোচনার দরজা একেবারে বন্ধ করা উচিত নয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৮:৩২
দত্তাত্রেয় হোসবলে।

দত্তাত্রেয় হোসবলে। ছবি: সংগৃহীত।

‘সন্ত্রাস ও আলোচনা এক সঙ্গে চলতে পারে না’ বলে ইসলামাবাদের সঙ্গে মত-বিনিময় বন্ধ রেখেছে নয়াদিল্লি। পহেলগাম কাণ্ড ও অপারেশন সিঁদুরের পরে ভারত-পাকিস্তানের মধ্যে তিক্ততা আরও বেড়েছে। কিন্তু আরএসএসের সহকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে আজ দুই প্রতিবেশী দেশের মধ্যে মত বিনিময়ের পক্ষেই সওয়াল করেছেন।

পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে আজ আরএসএসের দ্বিতীয় শীর্ষ নেতা হোসবলে বলেন, আলোচনার দরজা একেবারে বন্ধ করা উচিত নয়। তাঁর কথায়, ‘‘যদি পাকিস্তান পহেলগামের মতো ঘটনা ঘটায়, তা হলে দেশের নিরাপত্তা ও আত্মসম্মান বজায় রেখে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করতে হবে। কিন্তু একই সঙ্গে আলোচনার রাস্তা বন্ধ হওয়া উচিত নয়। এই কারণেই কূটনৈতিক সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য হয়ে থাকে, ভিসা দেওয়া হয়— যা কখনওই বন্ধ করা উচিত নয়। কারণ এগুলিই আলোচনার রাস্তাখোলা রাখে।’’

হোসবলের মতে, দু’দেশের ইতিহাস এক। তাই দু’দেশের মানুষে-মানুষে সম্পর্ক উত্তাপ কমাতে সাহায্য করতে পারে। হোসবলের কথায়, ‘‘আমার বিশ্বাস, নাগরিক সমাজের উদ্যোগ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সাহায্য করবে।’’ অপারেশন সিঁদুরের বর্ষপূর্তিতে আরএসএসের শীর্ষ পদাধিকারীর ওই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং তা আলোচনার প্রশ্নে শাসক শিবিরের উপরে চাপ বাড়াল বলেই রাজনীতিকদের মত।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

India Pakistan RSS

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy