Advertisement
E-Paper

চিয়া খেয়ে বদহজম, কোষ্ঠকাঠিন্য বেড়ে গিয়েছে? দায়ী বীজ নয়, খাওয়ার ভুলেই নানা সমস্যা!

ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর বীজ এখন অনেকের কাছেই ‘সুপারফুড’-এর তকমা পায়। কিন্তু কেবল খাওয়া শুরু করলেই হবে না, সঠিক উপায়ে খাওয়াও জরুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১৬:১৮
চিয়া বীজ খাওয়ার সঠিক উপায়

চিয়া বীজ খাওয়ার সঠিক উপায় ছবি: সংগৃহীত।

স্বাস্থ্যসচেতনদের খাবারে এখন চিয়া বীজের রমরমা। তা সে ওজন নিয়ন্ত্রণের জন্য হোক বা হজমশক্তি ভাল রাখতে হোক অথবা কোষ্ঠকাঠিন্য দূরে রাখার জন্য। শরীরকে প্রয়োজনীয় পুষ্টি জোগানোর জন্য অনেকেই প্রতি দিন চিয়া বীজ খাচ্ছেন। ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, প্রোটিন, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর বীজ এখন অনেকের কাছেই ‘সুপারফুড’-এর তকমা পায়। কিন্তু কেবল খাওয়া শুরু করলেই হবে না, সঠিক উপায়ে খাওয়াও জরুরি। কারণ, কিছু সাধারণ ভুলের কারণে উপকারের বদলে অপকারও হতে পারে।

চিয়া বীজ খাওয়ার পন্থায় ঠিক-বেঠিক

ডায়েটে কেবল চিয়া বীজ রেখে দিলেই চলবে না। কী ভাবে খাচ্ছেন, তা-ও খুব গুরুত্বপূর্ণ। না হলে মাঝেমধ্যে পেটের গোলমাল, কোষ্ঠকাঠিন্য, বদহজমের মতো সমস্যায় ভুগতে হবে।

চিয়া খাওয়ার সঠিক পন্থা জেনে নিন।

চিয়া খাওয়ার সঠিক পন্থা জেনে নিন। ছবি: সংগৃহীত

১. ভিজিয়ে রাখা: অনেকেই শুকনো চিয়া বীজ মুখে নিয়ে তার পরে জল খান। এটি ভুল পন্থা। চিয়া বীজ জল শোষণ করে দ্রুত ফুলে উঠতে পারে। কিছু ক্ষেত্রে গলায় আটকে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। তাই অন্তত ২০-৩০ মিনিট জলে ভিজিয়ে রাখতে হবে। কেউ কেউ আবার সারারাতও ভিজিয়ে রাখেন জলে। সকালে উঠে খান। জল শুষে নিয়ে চিয়া ফুলে ওঠার পর খেলে হজম হবে সহজে। তখন ফুলে উঠলে বিপদ থাকে না। মুখের ভিতরে গিয়ে ফুলে গেলে তা বিপজ্জনক।

২. পরিমাণ: চিয়া বীজ স্বাস্থ্যকর হলেও বেশি পরিমাণে খেলে সমস্যা হতে পারে। অতিরিক্ত ফাইবারের কারণে পেটফাঁপার সমস্যা হতে পারে। পাশাপাশি গ্যাস বা পেটে অস্বস্তি হতে পারে। নতুন করে খাওয়া শুরু করলে অল্প পরিমাণে শুরু করা ভাল। ১-২ চা চামচই যথেষ্ট। ধীরে ধীরে শরীর অভ্যস্ত হলে পরিমাণ বাড়ানো যেতে পারে।

৩. জলপান: ডায়েটে চিয়া বীজ থাকলে সারা দিনে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। নয়তো কোষ্ঠকাঠিন্য বা পেটের অস্বস্তি দেখা দিতে পারে। ফাই বার সমৃদ্ধ যে কোনও খাবারের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য।

কী ভাবে খেতে পারেন?

· দইয়ের সঙ্গে মিশিয়ে

· ফলের স্মুদিতে

· ওট্‌সের সঙ্গে

· লেবুর জল বা অন্য পানীয়তে ভিজিয়ে

· ঘরে তৈরি পুডিংয়ে

এগুলি চিয়া বীজ খাওয়ার সহজ এবং জনপ্রিয় কিছু উপায়। এ ছাড়াও নানা পদ্ধতিতে এই বীজ খেতে পারেন।

Chia seeds Chia Seeds Consumption Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy