Advertisement
E-Paper

Gallbladder Pain Problem: গলব্লাডারে শুধু পাথরই নয়, আরও ৩টি কারণে যন্ত্রণা হতে পারে

যকৃতের নীচে ডান দিক ঘেঁষে অবস্থিত একটি ছোট অঙ্গ পিত্তথলি। লিভার বা যকৃত দ্বারা উৎপাদিত অতিরিক্ত পিত্ত এই পিত্তথলি বা গলব্লাডারে এসে জমা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২২ ১১:২৯
মাঝেমাঝে অনেকেই গলব্লাডারের যন্ত্রণায় কষ্ট পান।

মাঝেমাঝে অনেকেই গলব্লাডারের যন্ত্রণায় কষ্ট পান। ছবি: সংগৃহীত

গলব্লাডার বা পিত্তথলিতে পাথরের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। এতে পেটের উপরের অংশের ডানদিকে তীব্র ব্যথা হয়। তবে পিত্তথলিতে ব্যথার এক মাত্র কারণ কিন্তু সব সময় পাথর নয়। যকৃতের নীচে ডান দিক ঘেঁষে অবস্থিত একটি ছোট অঙ্গ পিত্তথলি। লিভার বা যকৃত দ্বারা উৎপাদিত অতিরিক্ত পিত্ত এই পিত্তথলি বা গলব্লাডারে এসে জমা হয়। মাঝেমাঝে অনেকেই গলব্লাডারের যন্ত্রণায় কষ্ট পান। প্রাথমিক ভাবে এই ব্যথার এক মাত্র কারণ হিসাবে পিত্তথলিতে পাথর হওয়ার আশঙ্কা করা হয়। তবে সব ক্ষেত্রে সেটাই এক মাত্র কারণ নয়।

পাথর হওয়া ছাড়াও গলব্লাডারে ব্যথার অন্য কারণগুলি কী?

১) কোলেসিস্টিস

কোলেসিস্টিসের দুটি সংরূপ— ‘অ্যাকিউট কোলেসিস্টিস’ এবং‘অ্যাক্যালকুলাস কোলেসিস্টিস’। অ্যাকিউট কোলেসিস্টিসেরঘটে পিত্তথলিতে পাথর আটকে যাওয়ার ফলে। অ্যাক্যালকুলাস কোলেসিস্টিস হল পিত্তনালীতে এক ধরনের ব্যাক্টেরিয়া সংক্রমণ।

২) কোলেডোকোলিথিয়াস

পিত্তনালীতে পাথরের উপস্থিতি ‘কোলেডোকোলিথিয়াস’ নামে পরিচিত। এটি পিত্তের প্রবাহকে রোধ করে ফলে চাপ ও ব্যথা বৃদ্ধি পায়।

৩) বিলিয়ারি স্লাজ

পিত্তথলিতে কোলেস্টেরল মনোহাইড্রেট, ক্যালশিয়াম বিলিরুবিন এবং অন্যান্য লবণের সংমিশ্রণ হল ‘বিলিয়ারি স্লাজ’। এই পদার্থগুলি জমা হওয়ার ফলে পিত্তথলিতে ব্যথা হতে পারে।

ছবি: সংগৃহীত

কোন লক্ষণগুলি জানান দেবে যে গলব্লাডারে কোনও সমস্যা তৈরি হয়েছে?

পেটের ডানদিকে ব্যথা

পেটের ডান দিকে থেকে ব্যথা শুরু হয়ে ধীরে ধীরে সেই ব্যথা কোমর এবং ডান কাঁধ পর্যন্ত ছড়িয়ে যায়। এই রকম ব্যথা হলে আগে থাকতে সতর্ক হওয়া উচিত।

বমি বমি ভাব

পেটের ডানদিকে তীব্র ব্যথার সঙ্গে বমি বমি ভাব, গা গোলানো এবং বমিও হতে পারে।

জ্বর

পিত্তথলিতে প্রদাহের কারণে শরীরের তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে।

গাঢ় রঙের প্রস্রাব

পিত্তনালীতে বাধা এবং পিত্তথলি থেকে পাথরের স্খলনের ফলে গাঢ় রঙের প্রস্বাব হতে পারে।

Health Gallbladder Stone Pain
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy