Advertisement
E-Paper

Dark Lips Symptoms: কালচে ঠোঁট হতে পারে ক্যানসারের লক্ষণ? কী ভাবে বুঝবেন

ঠোঁটের প্রতি আমাদের অবহেলার অন্ত নেই। তাই ঠোঁটের রং বদলে যাওয়া নিয়ে মাথাব্যথা নেই অনেকেরই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২২ ১৮:২৪
ঠোঁটের রং কালচে হয়ে যায়?

ঠোঁটের রং কালচে হয়ে যায়? ছবি: সংগৃহীত

ঠোঁট দিয়ে মানুষ যেমন কথা বলে, তেমন ঠোঁটও অনেক কথা বলে। ঠোঁটের রং দেখে মানুষের স্বাস্থ্য নিয়ে বলে দেওয়া যেতে পারে অনেক কথা। বিশেষ করে ঠোঁটের রং যদি কালচে হয়ে আসে, তবে সময় নষ্ট না করেই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

কোন কোন রোগে ঠোঁটের রং কালচে হয়ে যেতে পারে?

১। অ্যাডিসনস ডিজিজ

এই রোগের প্রভাবে ঠোঁটের হাইপার পিগমেন্টেশন বা অতিরঞ্জন ঘটতে পারে। এই রোগে শরীরের অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কর্টিসোল এবং অ্যালডোস্টেরন নামক দু'টি হরমোনের ক্ষরণ কমে যায়। এই হরমোনগুলির ভারসাম্য নষ্ট হলে দেহের বিভিন্ন অংশ কালো হয়ে যেতে পারে। কালো হয়ে আসতে পারে ঠোঁটও।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

২। ক্যানসার

ঠোঁটের কালো দাগ ক্যানসারের লক্ষণও হতে পারে। যদি হঠাৎ ঠোঁটে কোনও কালো দাগ দেখা যায় ও সেই দাগ ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে, তবে অবিলম্বে সতর্ক হওয়া প্রয়োজন। অনেক সময়ে মেলানোমা নামক ক্যানসারে এই লক্ষণ দেখা যায়। ক্যানসার থেকে সৃষ্ট এই ধরনের দাগে অনেক সময়ে সংশ্লিষ্ট স্থানে রক্তপাত হয় এবং কালো দাগ ক্রমশ ক্ষতের চেহারা নিতে থাকে। ফলে এই ধরনের দাগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

৩। সায়ানোসিস

ঠোঁটের রং শুধু গাঢ় হয়ে আসার সঙ্গে সঙ্গে যদি নীলচে হয়ে আসে, তবে তা সায়ানোসিসের লক্ষণ হতে পারে। ঠোঁট নীলচে হয়ে আসার সঙ্গে সঙ্গে যদি শ্বাসকষ্টও হয়, তবে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে এই সমস্যা দেখা দেয়।

lips cancer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy