Advertisement
E-Paper

খামখেয়ালি আবহাওয়ায় ছড়াচ্ছে ছত্রাকের সংক্রমণ, বাড়ছে হাম-পক্স, শরীর সুস্থ রাখবে এক বিশেষ পানীয়

হাম-পক্স থেকে রেহাই দেবে। ত্বকের যে কোনও সমস্যাও কমবে। সকালে খালি পেটে চায়ের বদলে চুমুক দিন এই পানীয়ে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:১৭
This drink calming inflammation and supporting skin healing from within

হাম-পক্স, চর্মরোগ থেকে বাঁচতে রোজ খান এই পানীয়। ছবি: ফ্রিপিক।

খামখেয়ালি আবহাওয়া রোগ-জীবাণুর বংশবৃদ্ধির পক্ষে অনুকূল। সকালে হিমেল হাওয়া, বেলা গড়ালেই চড়া রোদ। আবহাওয়ার এমন ভোলবদলের সময়েই ছত্রাকঘটিত রোগের প্রকোপ বাড়ে। অতিরিক্ত আর্দ্রতায় দাদ, হাজা, এগজ়িমা, স্ক্যাবিসের মতো চর্মরোগের প্রকোপ বাড়ে। তার উপরে হাম-পক্সেরও বাড়বাড়ন্ত। তাই এই সময়ে অনেক বেশি সাবধানে থাকা জরুরি। অনেক চিকিৎসকের মত, জিনগত এবং পরিবেশগত কারণের সমন্বয়েই নানা চর্মরোগ হানা দেয়। তার উপর নানা রকম খাবার, ওষুধের প্রকোপ, হরমোনজনিত গোলমালও আছে। সে কারণে ভিতর থেকে প্রদাহ কমানো জরুরি।

শীতের সময়ে এগ্‌জ়িমার সমস্যা বাড়ে। হাতে, পায়ে, কনুইয়ের কাছে লালচে র‍্যাশ বেরোতে পারে, বড় বড় ফোস্কার মতো দেখা দিতে পারে ত্বকে। গাল, থুতনি, কানের পিছন দিকে লালচে র‍্যাশ বেরোতে পারে। পেট, কনুই, ঊরুতেও বড় বড় ফোস্কা পড়বে অথবা ঘামাচির মতো দেখা যাবে। মাথার ত্বকে র‍্যাশ বেরোতে পারে। চামড়া খসখসে এবং পুরু হয়ে যাবে। চিকিৎসকেরা বলছেন, একটি বিশেষ ধরনের পানীয় নিয়মিত সকালে খালি পেটে খেলে ত্বকের যে কোনও সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে।

কী ভাবে বানাবেন?

উপকরণ

৩-৪টি লবঙ্গ

১ চামচ মধু

আধ খানা পাতিলেবুর রস

১০-১২টি নিমপাতা

প্রণালী

লবঙ্গগুলি সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে। পর দিন সকালে, সেগুলি জল থেকে তুলে পিষে নিতে হবে। এ বার এক কাপের মতো জল নিয়ে তাতে লবঙ্গ বাটা, মধু, লেবুর রস মিশিয়ে নিতে হবে। নিমপাতাগুলি ধুয়ে ভাল করে বেটে নিতে হবে। সেই রস মেশাতে হবে ওই পানীয়ে। সকালে খালি পেটে চায়ের বদলে নিয়মিত এই পানীয় খেলে শরীরের প্রদাহ কমবে, লিভার ভাল থাকবে এবং যে কোনও রকম চর্মরোগ বা ত্বকের সমস্যা থেকে রেহাই পাবেন।

Healthy Drinks Measles skin health
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy