Advertisement
E-Paper

মার্চের গরমে কী ভাবে শরীর চাঙ্গা রাখবেন মহিলারা? ডায়েটে ৩টি জিনিস রাখতে বললেন করিনার পুষ্টিবিদ

মার্চের মাঝামাঝি পর্যায়ে গরমের আঁচ ভালই টের পাচ্ছেন মানুষ। এই সময় ৪০ পেরিয়ে যাওয়া মহিলাদের শারীরিক কষ্ট আরও বেড়ে যায়। কী খেয়ে মার্চের গরমে শরীর চাঙ্গা রাখবেন মহিলারা, বলে দিলেন করিনা কপূরের পুষ্টিবিদ রুজুতা দিবেকর।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:৪৫
‘হট ফ্ল্যাশ’-এর মোকাবিলা করতে গেলে কী খাবেন?

‘হট ফ্ল্যাশ’-এর মোকাবিলা করতে গেলে কী খাবেন? ছবি: সংগৃহীত।

রজোনিবৃত্তি পর্বে হরমোনের গোলমাল স্বাভাবিক ব্যাপার। এর কারণে নানা রকম শারীরিক সমস্যা দেখা দিতে থাকে। এই সময় অনেক মহিলার শরীরের তাপমাত্রা অস্বাভাবিক রকম বেড়ে যায়, শরীর গরম হয়ে যায়, নাক-কান-গলার কাছে ঘাম হতে থাকে। মনে হয়, শরীরের উপর দিয়ে তাপপ্রবাহ চলছে। একেই বলা হয় 'হট ফ্ল্যাশ'। মার্চের মাঝামাঝি পর্যায় গরমের আঁচ ভালই টের পাচ্ছেন মানুষ। এই সময় ৪০ পেরিয়ে যাওয়া মহিলাদের শারীরিক কষ্ট আরও বেড়ে যায়। কী খেয়ে মার্চের গরমে শরীর চাঙ্গা রাখবেন মহিলারা, বলে দিলেন করিনা কপূরের পুষ্টিবিদ রুজুতা দিবেকর।

ডাবের জল: পুষ্টিবিদের মতে, গরমের সময় মহিলাদের রোজ আধ গ্লাস ডাবের জলে তুলসীর বীজ মিশিয়ে খেতে হবে। এই পানীয়টি বেলা ১২টার মধ্যে খেয়ে নিতে হবে। এই পানীয় শরীর ঠান্ডা রাখবে, জলের ঘাটতি মেটাবে আর হজমেও সাহায্য করবে।

দইয়ের ঘোল: দুপুরে খাবার সময় ভাজা জিরের গুঁড়ো মিশিয়ে দইয়ের ঘোল খাওয়ার পরামর্শ দিচ্ছেন রুজুতা। পুষ্টিবিদের মতে দই আর জিরে, দু'টিই শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। পেটের পক্ষেও এই পানীয় বেশ উপকারী।

কলা: রুজুতার মতে, শরীর ঠান্ডা রাখার ক্ষেত্রে কলাও উপকারী। রোজ রাতে খাওয়ার সময় বা খাওয়ার পর একটি করে কলা রোজের ডায়েটে রাখা যেতে পারে। কলায় ভাল মাত্রায় ইলেকট্রোলাইট থাকে। এই ফল পেট পরিষ্কার রাখে।

Summer Diet
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy