Advertisement
E-Paper

লেবু-মধুর জল খেয়েও লাভ হচ্ছে না? পুজোর আগে মেদ ঝরাতে ৩ পানীয়ের উপর ভরসা রাখতে পারেন

এমন কিছু পানীয় আছে, যেগুলি বিপাকহার বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করবে। ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি যাবতীয় দূষিত বর্জ্য পদার্থ বার করে দিয়ে শরীর রাখবে ঝরঝরে। সেই জাদু পানীয় কোনগুলি?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৮
ওজন কমবে বিপাকহার বাড়লেই।

ওজন কমবে বিপাকহার বাড়লেই। ছবি: শাটারস্টক।

বর্তমান প্রজন্ম নিজেদের স্বাস্থ্য নিয়ে অত্যন্ত সচেতন। বিশেষ করে ওজন নিয়ে। ওজন নিয়ন্ত্রণে রাখতে অনেক পরিশ্রমও করে থাকেন তাঁরা। সকাল হতেই জিমে যাওয়া। নামমাত্র খাওয়া। তবে নিয়মিত শরীরচর্চা আর অল্প খাওয়াদাওয়া করলেই ওজন কমে না। সব কিছুরই নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। শরীরের ওজন অনেকাংশে নির্ভর করে বিপাকহারের উপর। বিপাক হার কমলে ওজন বাড়ে।

অনেকেই ওজন ঝরাতে সকালবেলা ঈষদুষ্ণ জলে লেবু-মধু মিশিয়ে খান। তবে পুষ্টিবিদদের মতে, এই পানীয় খেলে ওজন মোটেই ঝরে না। উল্টে ঈষদুষ্ণ জলে লেবু মেশালে লেবুর গুণাগুণ নষ্ট হয়ে যায়। সাধারণ তাপমাত্রার জলে লেবু মিশিয়ে খেতে পারেন। এই পানীয় আপনার ত্বক ভাল রাখবে, রোগ প্রতিরোধ শক্তি বাড়াবে, তবে ওজন ঝরাবে না। লেবু-মধুর জল নয়, বরং এমন কিছু পানীয় আছে, যেগুলি বিপাক হার বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করবে। ওজন নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি যাবতীয় দূষিত বর্জ্য পদার্থ বার করে দিয়ে শরীর রাখবে ঝরঝরে। সেই জাদু পানীয় কোনগুলি?

জিরে ভেজানো জল

কম ক্যালোরি যুক্ত জিরেতে রয়েছে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য, যা শরীরের বাড়তি ওজন কমাতে সাহায্য করে। এ ছাড়াও জিরেতে রয়েছে অ্যান্টি-অক্সিড্যান্ট, ভিটামিন এ, সি, ম্যাঙ্গানিজে়র মতো উপকারী খনিজ পদার্থ। এক কাপ জলে এক চামচ গোটা জিরে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে সামান্য দারচিনি মিশিয়ে ৫ মিনিট ফুটিয়ে নিন। তার পর জল ছেঁকে পান করুন। নিয়মিত এটি খেতে পারলে উপকার পাবেন।

আপেল সাইডার ভিনিগার

প্রতি দিন সকালে আপেল সাইডার ভিনিগার পান করলে ওজন নিয়ন্ত্রণে থাকার পাশাপাশি টাইপ ২ ডায়াবিটিস, এগজি়মা, কোলেস্টেরলের মতো সমস্যাও নিরাময় হয়। পেটের অতিরিক্ত মেদ ঝরাতে আপেল সাইডার ভিনিগার অপরিহার্য। এক গ্লাস গরম জলে এক চামচ আপেল সাইডার ভিনিগার ও মধু মিশিয়ে পান করতে পারেন। সপ্তাহে ৩-৪ দিন খেতে পারেন।

আমলকি ও জিরে

আমলকিতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি৫, ভিটামিন বি৬, কপার, ম্যাঙ্গানিজ় এবং পটাশিয়াম। এই উপকারী উপাদানগুলি বিপাকহার বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে আমলকি। এক কাপ গরম জলে আধ কাপ আমলকির রস ও অল্প পরিমাণে ভাজা জিরেগুঁড়ো ভাল করে মিশিয়ে পান করুন। বাড়তি ওজন কমবে। শরীরও থাকবে সুস্থ।

Weight Loss Tips Weight Loss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy