Advertisement
E-Paper

অফিসে খাওয়াদাওয়ার পরেই ‘ফুড কোমা’-এ চলে যান? কী ভাবে শরীর চাঙ্গা রাখবেন?

কর্মব্যস্ততার মাঝে কোনও রকমে খাওয়াদাওয়া সেরে কাজে বসা হয় এই ভেবে যে এতে শরীর চাঙ্গা হবে, কাজেও মন বসবে। কিন্তু খাওয়ার পর ঠিক উল্টো ঘটনা ঘটে, শরীর আরও ঝিমিয়ে পড়ে। খাবার পরের এই ক্লান্তিভাব ‘ফুড কোমা’ নামে পরিচিত। কী ভাবে এই পরিস্থিতি এড়ানো সম্ভব?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১৩:১৪
‘ফুড কোমা’ এড়াতে কী কী খাওয়াদাওয়ায় কী কী বদল আনবেন?

‘ফুড কোমা’ এড়াতে কী কী খাওয়াদাওয়ায় কী কী বদল আনবেন? ছবি: সংগৃহীত।

অফিসে দুপুরের খাওয়াদাওয়া সেরে ল্যাপটপের সামনে বসতেই চোখে যেন ঘুম জুড়িয়ে আসে। এই সমস্যায় অনেকেই কমবেশি ভোগেন। কেন এমনটা হয় বলুন তো? কর্মব্যস্ততার মাঝে কোনও রকমে খাওয়াদাওয়া সেরে কাজে বসা হয় এই ভেবে যে এতে শরীর চাঙ্গা হবে, কাজেও মন বসবে। কিন্তু খাওয়ার পর ঠিক উল্টো ঘটনা ঘটে, শরীর আরও ঝিমিয়ে পড়ে। খাবার পরের এই ক্লান্তিভাব ‘ফুড কোমা’ নামে পরিচিত। কী ভাবে এই পরিস্থিতি এড়ানো সম্ভব?

১) অফিসের টিফিনে শস্যজাতীয় এবং ফাইবারযুক্ত খাবার রাখুন। বিরিয়ানি, পিৎজ়া, তেলেভাজার মতো অতিরিক্ত তেল বা চর্বিজাতীয় খাবার এড়িয়ে চলুন। প্রক্রিয়াজাত খাবার এবং কার্বোনেটেড নরম পানীয় দুপুরে খাবেন না। অতিরিক্ত চিনি এবং চর্বি দুপুরে খেলেই ঘুম পাবে। সবার আগে ফাইবার খান, তার পর প্রোটিন আর ফ্যাট। সব শেষে খান কার্বোহাইড্রেট। এতে খুব বেশি কার্ব খাওয়া হবে না।

২) ফাইবারে ভরপুর সবুজ শাকসব্জি দুপুরের টিফিনে খেতে পারেন। ফাইবার রক্তে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে আপনার ঘুম ঘুম ভাব দূর হবে। খুব বেশি খাবার এক বারে খাবেন না। বাড়ির খাবার সঙ্গে রাখুন। বাইরে‌ থেকে খেলেই ভুলভাল খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। অল্প অল্প খাবার বারে বারে খান। খেয়েই এক জায়গায় বসে থাকবেন না, একটু হাঁটাহাঁটি করুন।

Advertisement

৩) খাওয়ার আগে এক গ্লাস জলে অ্যাপ্‌ল সাইডার ফিনিগার আর লেবু মিশিয়ে খেয়ে নিন। এই পানীয় শর্করার হজমপ্রক্রিয়া ধীর করে দেবে, ফলে ইনসুলিন সেসসিটিভিটি বাড়ে। তাই গ্লুকোজ় রক্তে ধীরে ধীরে মেশে। শরীরও থাকে চাঙ্গা। প্রক্রিয়াজাত খাবার এবং কার্বোনেটেড নরম পানীয় দুপুরে খাবেন না। অতিরিক্ত চিনি এবং চর্বি দুপুরে খেলেই ঘুম পাবে।

৪) রাতে সাত-আট ঘণ্টার ঘুম যেন সম্পূর্ণ হয়, সে দিকে নজর রাখুন। রাতে ঘুম ঠিকঠাক হলেই আলস্য কাটে। ভাল ঘুমের কারণে শরীরে লেপটিন নামক হরমোন নিঃসৃত হয়, যা আমাদের খাবার পরিপাকে সাহায্য করে। এ ছাড়া খাওয়ার পর এই হরমোন আমাদের মস্তিষ্কে জানান দেয় যে, আমাদের পেট ভরা। ঘুম কম হলে শরীরে গ্রেলিন নামের হরমোন ক্ষরণ বেড়ে যায়, যার ফলে বেশি খিদে পায়।

৫) অফিসে খাওয়াদাওয়ার পর এক জায়গায় বসে না থেকে মিনিট দশেক একটু হাঁটাহাঁটি করুন তার পর কাজে বসুন। এতে খাবার দ্রুত হজম হবে। শরীর চাঙ্গাও থাকবে।

খাওয়ার পর ক্লান্তি কিংবা ঘুম ঘুম ভাব ডায়বিটিস বা প্রি-ডায়বিটিসের লক্ষণ হতে পারে। সে ক্ষেত্রে একবার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করাতে হবে।

Food habits
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy