Advertisement
E-Paper

ধূমপান করেন? গলার ক্যানসারের কোন ৫ উপসর্গ দেখলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে?

কিছু কিছু উপসর্গের বিষয় জানা থাকলে গলার ক্যানসারের বিষয়ে আগে থাকেই সতর্ক হওয়া যায়। আপনারও কি ধূমপানের অভ্যাস রয়েছে? তা হলে কোন কোন উপসর্গ দেখলে গলার ক্যানসারের বিষয়ে সতর্ক হবেন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৩ ১৩:২৭
Image of Throat.

ধূমপানের অভ্যাস গলার ক্যানসারের অন্যতম প্রধান কারণ। ছবি: সংগৃহীত।

অল্পবয়সি ও মধ্যবয়সিদের মধ্যে সিগারেট, হুকা, পানমশলা, গুটখা খাওয়ার প্রবণতা যত বাড়ছে চিকিৎসকদের চিন্তাও ততই বাড়ছে। এই অভ্যাস গলার ক্যানসারের অন্যতম প্রধান কারণ। বহু ক্ষেত্রে মানুষ অনেক পরে জানতে পারেন এই ক্যানসারের কথা। তখন আর সময় থাকে না রোগীকে সুস্থ করে তোলার। কিছু কিছু উপসর্গের বিষয় জানা থাকলে গলার ক্যানসারের বিষয়ে আগে থাকেই সতর্ক হওয়া যায়। আপনারও কি ধূমপানের অভ্যাস রয়েছে? তা হলে কোন কোন উপসর্গ দেখলে গলার ক্যানসারের বিষয়ে সতর্ক হবেন?

‌image of cough.

খুসখুসে কাশি লেগেই রয়েছে? ছবি: সংগৃহীত।

১) গলায় ও মুখে ব্যথা

মুখের ভিতরে ও গলায় অনবরত ব্যথা করলে এবং সেই ব্যথা দীর্ঘস্থায়ী হলে তা ক্যানসারের উপসর্গ হতে পারে। মুখের ভিতরে সাদা দাগ দেখা দিলে এবং সর্দিকাশি না থাকলেও খাবার গিলতে সমস্যা হলে লক্ষণগুলি এড়িয়ে যাবেন না। তাই এ সমস্যাগুলি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

২) শ্বাস নিতে অসুবিধা

নানা কারণে শ্বাস নেওয়ার সমস্যা দেখা দিতে পারে। তবে উপরের সমস্যাগুলির সঙ্গে যদি দীর্ঘ দিন শ্বাস নেওয়ার সমস্যা হতে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যানসারের লক্ষণ।

৩) দীর্ঘ দিন কফ ও কাশি থাকা

সর্দিকাশি হলে কফ হয়েই থাকে। তবে দীর্ঘ দিন ধরে কফ ও কাশি হতে থাকলে তা গলায় ক্যানসার হওয়ার উপসর্গ হতেই পারে। এর পাশাপাশি কফের সঙ্গে রক্ত পড়াও হচ্ছে মারাত্মক একটি লক্ষণ।

৪) চোয়াল ও জিহ্বায় সমস্যা

চোয়াল নাড়াতে সমস্যা, জিভে ঘা ও ক্ষত ওষুধ ব্যবহারের পরেও না কমলে তা কিন্তু গলায় ক্যানসার হওয়ার লক্ষণ হতে পারে। এ ছাড়া অনেক সময় জিভ থেকে রক্ত পড়তেও দেখা যায়, সে দিকেও সচেতন থাকুন।

৫) হঠাৎ স্বরে পরিবর্তন: হঠাৎ করেই যদি গলার স্বরের পরিবর্তন হয়ে থাকে, তবে এটি হতে পারে গলায় ক্যানসার হওয়ার উপসর্গ।

এই লক্ষণগুলি ছাড়াও হঠাৎ ওজন কমে যাওয়া, মুখ ফুলে যাওয়া, সারা ক্ষণ গলা খুসখুস করা, ঠোঁট অসাড় থাকা, গলার সঙ্গে কানেও ব্যথা করা হতে পারে গলায় ক্যানসার হওয়ার লক্ষণ। এই উপসর্গগুলি দেখলেই সময় অপচয় না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

Throat Cancer Symptoms
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy