Advertisement
E-Paper

Weight Loss: ওজন কমাতে কেমন পানীয়ের উপর ভরসা রাখেন বলি-তারকারা?

শরীরচর্চা তো আছেই, তার সঙ্গে খাওয়াদাওয়ার দিকেও বেশ নজর দিতে হয়। তবে তো নায়িকাদের অমন চেহারা হয়। কয়েকটি পানীয়ও রাখেন রোজের তালিকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ২০:৫৫
কোন ধরনের পানীয়তে ভরসা রাখেন শিল্পা-তাপসী-সারা?

কোন ধরনের পানীয়তে ভরসা রাখেন শিল্পা-তাপসী-সারা?

কিছু পানীয় আছে, যা নিয়মিত খেলে হজমশক্তি বাড়ে। তার সঙ্গে আরও কয়েকটি দিকেও নজর দেয় সে সব পানীয়। খিদে কমায়। ফলে ওজনও রাখে নিয়ন্ত্রণে। মুম্বইয়ের বহু তারকা এ ধরনের পানীয়ের উপর ভরসা রাখেন।

এ সব পানীয় হজমশক্তি বাড়াতে পারে বলে বিপাকক্রিয়া ভাল হয়। শরীর থেকে বার করে দিতে পারে দূষিত পদার্থও। সব মিলে চেহারা চকচকে রাখে। মেদ জমার আশঙ্কাও কমে।

এক এক জন নায়িকা এক এক ধরনের পানীয়ের উপর ভরসা করেন। দেখে নেওয়া যাক তিন তারকা পছন্দের পানীয়ের প্রণালী।

১) শিল্পা শেট্টি: খুব সাধারণ তিনটি উপকরণ লাগে তাঁর ভরসার পানীয় বানাতে। সারা রাত মৌরি, জোয়ান আর সাদা জিরে ভিজিয়ে রাখেন শিল্পা। সকালে বীজগুলি ছেঁকে, জলটি পান করেন। শিল্পাকে সকলেই স্বাস্থ্য সচেতন বলেই চেনেন। এই পানীয়টি হজম ক্ষমতা বাড়ায় বলেই শিল্পা সকাল শুরু করেন এমন পানীয় দিয়ে।

নানা ধরনের পানীয় দিয়ে দিন শুরু করেন তারকারা।

নানা ধরনের পানীয় দিয়ে দিন শুরু করেন তারকারা।

২) তাপসী পান্নু: তাপসী নিজেই এই পানীয়ের কথা লিখেছিলেন নেটমাধ্যমে। তাঁর পছন্দের পানীয়তে আবার মেদও ঝরে। কী ভাবে বানাতে হবে সেটি? মেথি, হলুদ আর আদা ভিজিয়ে রাখতে হবে অ্যাপেল সাইডার ভিনিগারে। তার পর তা খান তিনি। তা-ই নজর রাখে স্বাস্থ্যের উপরে।

৩) সারা আলি খান: সৈফ-কন্যা আবার দিন শুরু করেন এক গ্লাস গরম জলে এক চামচ অ্যাপেল সাইডার ভিনিগার ফেলে। তবে তাঁর তালিকায় আরও পানীয় রয়েছে। সকালেই কিছু ক্ষণ পর গরম জলে হলুদ গুঁড়ো আর পালং শাক ভিজিয়ে রাখেন। তার পর সেই জলটিও খান তিনি। এতে ওজন কমে। হজমও ভাল হয়।

Weight Loss celebrities Bollywood Drink
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy