Advertisement
E-Paper

পেটের পেশি টানটান হবে, কমবে ঊরু-নিতম্বের মেদ, দুই পায়ের সঞ্চালনেই তা সম্ভব, শিখুন সহজ আসন

অনেক মহিলারই শরীরের নিম্নাংশে মেদ জমে বেশি। ঊরুর মেদ কমাতে লেগ প্রেস করার প্রয়োজন নেই। যোগাসনেই সমস্যার সমাধান হবে। পেটের পেশি টানটান করতে ও শরীরের নিম্নাংশের মেদ ঝরাতে এই আসনের কোনও বিকল্প নেই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ০৮:৫৫
What are the health benefits of Pada Sanchalanasana or Leg-Cycling Pose

দুই পায়ের সঞ্চালনেই চেহারা হবে ছিপছিপে হবে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক।

পুরুষদের চেয়ে মহিলাদের শরীরে মেদ জমার প্রবণতা বেশি। তার কিছু কারণও আছে। খেয়াল করে দেখবেন, পুরুষের পেট ও তলেপেট মেদ বেশি জমে আর মহিলাদের ক্ষেত্রে তা ঊরু ও নিতম্বে। অনেক মহিলারই শরীরের নিম্নাংশে মেদ জমে বেশি। একে বলে ‘সাবকিউটেনিয়াস ফ্যাট’, যা ত্বকের নীচে জমা হয়। এই মেদ নিয়ে হীনম্মন্যতায় ভোগেন অনেকেই। শরীরের নিম্নাংশের মেদ কমানো সহজ নয়। তার জন্য অনেকেই জিমে গিয়ে নানা রকম ওয়ার্কআউট করেন। তবে যদি জিমে যেতে না চান, তা হলে বাড়িতেই অভ্যাস করতে পারেন যোগাসনের এক সহজ পদ্ধতি।

শুয়েই করা যাবে এই আসন। ম্যাটের উপর চিত হয়ে শুয়ে দুই পা দিয়ে সাইকেল চালানোর ভঙ্গি করতে হবে। যোগাসনের এই পদ্ধতির নাম লেগ-সাইক্‌ল পোজ় বা পদ সঞ্চালনাসন।

কী ভাবে করবেন?

১) ম্যাটের উপর টানটান হয়ে শুয়ে পড়ুন। দুই পা সোজা থাকবে। দুই হাত থাকবে শরীরের দু’পাশে।

২) বাঁ পা মাটিতে টানটান রেখে, ডান পায়ের হাঁটুর ভাঁজ করে বুকের কাছে নিয়ে আসতে হবে।

৩) এ বার শ্বাস নিতে নিতে বুকের কাছ থেকে পা উপরের দিকে তুলতে হবে। কয়েক সেকেন্ড পরেই শ্বাস ছাড়তে ছাড়তে আবার নামিয়ে নিতে হবে।

৪) একই ভাবে ডান পা মাটিতে রেখে বাঁ পা তুলে প্রথমে বুকের কাছে আনতে হবে, তার পর উপরে তুলে আবার নামিয়ে নিতে হবে।

৫) দুই পা ভাঁজ করে বুকের কাছে আনা ও উপরে তোলার সময়ে পায়ের ভঙ্গি সাইকেল চালানোর মতো হবে। দেখে মনে হবে প্যাডেলে চাপ দিয়ে সাইকেল চালাচ্ছেন।

৬) এর পর বিশ্রাম নিয়ে একই ভাবে উল্টো দিকে সাইকেল চালানোর মতো করে দু’পায়ের সঞ্চালন করতে হবে।

৭) প্রতি পায়ে ৭-৮ বার করে আসনটি অভ্যাস করতে হবে।

উপকারিতা:

কাফ মাসলের ব্যায়াম হবে আসনটি নিয়মিত করলে। এতে পায়ের জোর বাড়বে।

সায়াটিকার ব্যথা হোক বা অস্থিসন্ধির যন্ত্রণা, এই ব্যায়ামে কমে যাবে।

ঊরু ও নিতম্বের মেদ কমবে।

পেটের পেশি টানটান হবে। পেট ও কোমরের চর্বি গলবে।

সারা শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হবে।

পিঠ-কোমরের ব্যথাও সেরে যাবে আসনটি নিয়মিত অভ্যাসে।

কারা করবেন না?

মেরুদণ্ডে অস্ত্রোপচার হলে আসনটি করা যাবে না।

স্লিপ ডিস্কের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ না নিয়ে আসনটি করা যাবে না।

Yoga Benefits Yoga poses
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy