Advertisement
E-Paper

জন্মসংখ্যা মেনে তুচ্ছ কিছু জিনিস সঙ্গে রাখলেই সৌভাগ্য উপচে পড়বে! ঘেঁষবে না বিপদ, উন্নতিতেও বাধা আসবে না

এক জন মানুষের জন্মসংখ্যার ভিত্তিতেও তাঁর সম্বন্ধে নানা তথ্য বলে দেওয়া সম্ভব। কী করলে বা কোন পন্থা মেনে চললে উক্ত ব্যক্তি সফলতার সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠতে পারবেন সেটাও জানানো যায়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ১৫:৫১
numerology

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হল সংখ্যাতত্ত্ব। সংখ্যাতত্ত্বের সাহায্যে আমাদের জীবনের নানা গোপন তথ্যের হদিস পাওয়া সম্ভব। জ্যোতিষ সংক্রান্ত কোনও গণনা যে কারও পক্ষে করা সম্ভব নয়, সেই বিষয়ে বিস্তর জ্ঞান থাকলে তবেই জ্যোতিষের বিচার করা যায়। তবে সংখ্যাতত্ত্বের ক্ষেত্রে এ রূপ কোনও ব্যাপার নেই। জন্মসংখ্যা বিচার করলেই সেই ব্যাপারে নানা জিনিস জেনে নেওয়া সম্ভব। এক জন মানুষের জন্মসংখ্যার ভিত্তিতেও তাঁর সম্বন্ধে নানা তথ্য বলে দেওয়া সম্ভব। কী করলে বা কোন পন্থা মেনে চললে উক্ত ব্যক্তি সফলতার সিঁড়ি বেয়ে তরতরিয়ে উঠতে পারবেন সেটাও জানানো যায়। সংখ্যাতত্ত্ব বলছে, জন্মসংখ্যা মেনে নির্দিষ্ট কিছু জিনিস যদি আমাদের সঙ্গে রাখা যায় তা হলে খুব ভাল হয়। সফলতা প্রাপ্তির জন্য কোন জন্মসংখ্যার ব্যক্তি নিজের কাছে কী রাখবেন, জেনে নিন।

কোন জন্মসংখ্যার ব্যক্তি উন্নতির জন্য নিজের সঙ্গে কী রাখবেন?

১: সূর্য দ্বারা পরিচালিত হন ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। উন্নতির জন্য এই জন্মসংখ্যার ব্যক্তিরা নিজেদের কাছে সব সময় একটা ছোট লাল কাপড়ের টুকরো রেখে দিন।

Advertisement

২: ২ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপর চাঁদের প্রভাব থাকে। রুপোর ছোট্ট মুদ্রা বা বল সঙ্গে রাখা আপনাদের জন্য উপযুক্ত বলে মনে করা হচ্ছে।

৩: ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকারা নিয়ন্ত্রিত হন বৃহস্পতি দ্বারা। কাগজের মধ্যে শুকনো গাট হলুদের টুকরো নিয়ে নিজের সঙ্গে সব সময় রেখে দিন। কিছু দিন গেলেই শুভ পরিবর্তন বুঝতে পারবেন।

৪: রাহুর প্রভাবে প্রভাবিত হন ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। সঙ্গে সর্বদা এক টুকরো ফটকিরি রাখলেই কোনও বিপদ আর আপনাদের কাছে ঘেঁষতে পারবে না।

৫: ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের নিয়ন্ত্রণ করে বুধ। সঙ্গে একটা এলাচ রাখলে যে কোনও পরিস্থিতিতে জয় আপনাদেরই হবে।

৬: শুক্র দ্বারা নিয়ন্ত্রিত হন ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা। ছোট্ট এক টুকরো চন্দন আপনাদের সফলতার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাই সেটিকে সর্বদা নিজের সঙ্গে রেখে দিন।

৭: ৭ জন্মসংখ্যার ব্যক্তিরা কেতুর প্রভাবে প্রভাবিত হন। নিজের সঙ্গে সব সময় একটা তেজপাতা রাখলে আপনাদের জীবন অনেকটা সহজ হয়ে উঠবে।

৮: শনি নিয়ন্ত্রণ করে ৮ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের। লবঙ্গ সঙ্গে রাখলে যে কোনও বিপদ থেকে ৮ জন্মসংখ্যার ব্যক্তিরা নিজেদের রক্ষা করতে পারবেন।

৯: ৯ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের উপর মঙ্গলের প্রভাব থাকে। যে কোনও কাজে সফল হতে নিজের সঙ্গে সর্বদা অল্প পরিমাণ অখণ্ড চাল রেখে দিন।

Numerology Astro Tips Astrology Birth Number
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy