Advertisement
E-Paper

বিশেষ কিছু কাজ রয়েছে যা সন্ধ্যাবেলার পর একেবারেই করা উচিত নয়

রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় সুগন্ধী জাতীয় কিছু ব্যবহার করতে নেই। অনেকেই আছেন যাঁরা রাতে সুগন্ধী ব্যবহার করেন।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ০৮:২৯
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

এমন কিছু কাজ রয়েছে যা রাতেরবেলা করলে জীবনে আসে নানা বাধা বিপত্তি। তাই রাতের বেলা এই ধরনের কাজ এড়িয়ে চলাই ভাল। যে কাজগুলো রাতেরবেলা একেবারেই করা যাবে না দেখে নেব সেই কাজগুলো।

• রাতের বেলা ঘুমোতে যাওয়ার সময় সুগন্ধী জাতীয় কিছু ব্যবহার করতে নেই। অনেকেই আছেন যাঁরা রাতে সুগন্ধী ব্যবহার করেন। শাস্ত্র অনুসারে রাতে যে কোনও সুগন্ধী অশুভ শক্তিকে আকর্ষণ করে।

• রাতে একেবারে অন্ধকারে ঘুমোতে নেই। খুব সামান্য হলেও একটা ছোট আলো জ্বেলে ঘুমোতে হয়।

• রাতেরবেলা সে রকম স্থানে যাওয়া উচিত নয় যেখানে দু’টি রাস্তার মিলনস্থল। ন’টি বা চারটি রাস্তা একত্রে মিলিত হয়েছে। সে রকম রাস্তায় রাতেরবেলা অনেক অশুভ শক্তি ঘোরাফেরা করে। যা সাধারণ মানুষের ওপর খারাপ প্রভাব বিস্তার করতে পারে।

• রাতেরবেলা মহিলাদের চুল ছেড়ে ঘুমোতে নেই। বলা হয় রাতেরবেলা খোলা চুলের প্রতি অশুভ শক্তি আকর্ষিত হয়। তাই রাতে চুল অবশ্যই বেঁধে ঘুমোতে হয়।

• অকারণে রাতেরবেলা শ্মশান ভ্রমণ করা অনুচিত। কারণ রাতেরবেলা এ সব জায়গায় অশুভ আত্মার প্রাদুর্ভাব হয়। এর ফলে সাধারণ মানুষের শরীর খারাপ হতে পারে। তাই রাতে অকারণে শ্মশানে যেতে নেই।

• রাতে বাড়ি থেকে কাউকে নুন দেওয়া যাবে না। যতই তাঁর প্রয়োজন হোক রাতেরবেলা নুন দেওয়া একেবারে বর্জনীয়।

Vastu Shastra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy