Advertisement
E-Paper

বাড়িতে সিঁড়ির নীচে এই জিনিসগুলো রয়েছে? সরিয়ে না ফেললে অবনতি অনিবার্য

সিঁড়ি আমাদের নীচ থেকে ওপরে ওঠার গতিকে সাবলীল করার একটি সহজ মাধ্যম। বাস্তু শাস্ত্রে সিঁড়ির ব্যবহারের ওপর যথেষ্ট যত্নবান হওয়ার কথা উল্লেখ আছে কারণ সিঁড়ি যেমন ওপরে ওঠাকে নির্দেশ করে ঠিক তেমন নীচে নামার মাধ্যমও সিঁড়ি।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ০৯:২২

সিঁড়ি আমাদের নীচ থেকে ওপরে ওঠার গতিকে সাবলীল করার একটি সহজ মাধ্যম। বাস্তু শাস্ত্রে সিঁড়ির ব্যবহারের ওপর যথেষ্ট যত্নবান হওয়ার কথা উল্লেখ আছে কারণ সিঁড়ি যেমন ওপরে ওঠাকে নির্দেশ করে ঠিক তেমন নীচে নামার মাধ্যমও সিঁড়ি। তাই বাড়িতে এর গুরুত্ব বিশাল। সিঁড়ি তৈরির সময় সিঁড়ির নীচে অনেকটা জায়গা পড়ে থাকে। সেই জায়গা পাছে নষ্ট হয়, আমরা নানা জিনিস সেখানে রেখে থাকি। কিন্তু না জেনে সিঁড়ির নীচে অনেক জিনিস আমরা রাখি, যা রাখতে নেই।

দেখে নিন সিঁড়ির নীচে কী কী রাখতে নেই—

ঠাকুরঘর

কোনও ভাবেই সিঁড়ির নীচে ঠাকুরঘর রাখা যাবে না। এতে ভগবান অত্যন্ত রুষ্ট হন।

রান্নাঘর

রান্নাঘর যদি সিঁড়ির নীচে করা হয় তা হলে খাবারের মাধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শরীরে প্রবেশ করে।

বসার ঘর

সিঁড়ির নীচে বসার ঘর করা একেবারেই উচিত নয়। এটি বাড়ির মালিক বা অতিথি কারও পক্ষেই শুভ হয় না।

বিছানা

সিঁড়ির নীচে বিছানা করাও অত্যন্ত খারাপ। সিঁড়ির নীচে শোওয়ার ব্যবস্থা থাকলে বাড়ির মানুষ খুব বেশি অসুস্থ হয়ে পড়েন।

বাথরুম

সিঁড়ির নীচে বাথরুম থাকলে বাড়ির উন্নতিতে বাধা সৃষ্টি হয়।

পড়ার ঘর

সিঁড়ির নীচে পড়ার ঘর থাকলে বাচ্চার লেখাপড়ায় অবনতি হয়।

সিঁড়ির নীচে কী কী রাখা যাবে—

সিঁড়ির নীচে রাখা যেতে পারে গাড়ি, সাইকেল যা আমাদের এগিয়ে চলাকে নির্দেশ করে। এ ছাড়া সিঁড়ির নীচে ঝাড়ু, জুতো এ সব রাখলে কোনও সমস্যা হয় না।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy