Advertisement
E-Paper

সকালে ঘুমে থেকে উঠে এই সব জিনিস একেবারেই দেখতে নেই

আমরা অনেকেই ঘুমে থেকে উঠে ইষ্টদেবতার মুখ দর্শন করে তার পর দিন শুরু করি। কিন্তু তার পরেও জ্যোতিষমতে এমন কিছু জিনিস রয়েছে যা কখনও ঘুম থেকে উঠে দেখতে নেই। প্রভাতই দিনের সূচনা করে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ০৮:৩৪
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

আমরা অনেকেই ঘুমে থেকে উঠে ইষ্টদেবতার মুখ দর্শন করে তার পর দিন শুরু করি। কিন্তু তার পরেও জ্যোতিষমতে এমন কিছু জিনিস রয়েছে যা কখনও ঘুম থেকে উঠে দেখতে নেই। প্রভাতই দিনের সূচনা করে। যাঁর সকাল ভাল যাবে তাঁর সারা দিনও খুবই ভাল কাটবে। তাই কিছু জিনিসের কথা বলা হয় যা সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে দেখা যাবে না।

দেখে নিন জিনিসগুলি কী কী—

• সকালবেলা ঘুম থেকে উঠেই কখনও কোনও ফাঁকা জিনিস দেখবেন না। অর্থাৎ ফাঁকা জলের জায়গা বা ফাঁকা মানিব্যাগ। ফাঁকা জিনিস রাতে সরিয়ে তবে ঘুমোতে যেতে হয়। আর সব সময় খেয়াল রাখতে হবে মানিব্যাগ যেন কখনও একেবারে ফাঁকা না হয়। মানিব্যাগে সর্বদা কিছু অর্থ রেখে দিতে হয়।

• সকালে উঠে কখনও কোনও অহঙ্কারী মানুষের মুখ দেখতে নেই। দেখলে সারা দিনটা খারাপ যাবে।

• সকালে উঠেই কখনও উল্টো অবস্থায় থাকা জুতো জোড়া দেখতে নেই। যদি উল্টো জুতো দেখা হয় তা হলে জানতে হবে সারা দিন কখনও না কখনো কারও সঙ্গে আপনার ঝঞ্ঝাট বাধবেই।

• সকালে উঠেই কোনও ধারালো জিনিস দেখতে নেই। এটা খুবই খারাপ বলে মানা হয়।

• সকালে উঠেই ডিম বা মাংস একেবারেই দেখতে নেই। মাছ দেখা যেতে পারে।

• এখন অনেকের ঘরেই গাছ রাখা হয়। যদি কোনও কাঁটা জাতীয় গাছ ঘরের ভিতরে থাকে, তা হলে শীঘ্র তা ঘর থেকে বাইরে বার করে দিতে হবে কারণ কাঁটা জাতীয় কোনও গাছ সকালে উঠে দেখতে নেই।

• সকালে মাকড়সার জাল একেবারেই দেখতে নেই। ঘরে যদি মাকড়সার জাল থাকে তা হলে দ্রুত পরিষ্কার করে ফেলুন।

Vastu Shastra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy