ভাগ্যের সঙ্গ সব মানুষই পেতে চান। কিন্তু সকলে তা পান না। সেই কারণে আশাতীত উন্নতি লাভও সকলের ভাগ্যে জোটে না। বহু মানুষই প্রচুর পরিশ্রম করেও অর্থাভাবে দিন কাটান। বাদ সাধে দুর্ভাগ্য। আমাদের সঙ্গে খারাপ কিছু হলে আমরা ভাগ্যেরই দোষ দিই। তবে দুর্ভাগ্যের নেপথ্যে কী রয়েছে তা আমরা খতিয়ে দেখতে যাই না। সেই কারণে উন্নতিও হয় না। শাস্ত্রে কপালের অমানিশা কাটিয়ে সুদিনের আলো আনার নানা উপায়ের কথা বলা রয়েছে। বিভিন্ন জিনিস দিয়ে ভিন্ন টোটকা পালনের উল্লেখ পাওয়া যায় জ্যোতিষশাস্ত্রে। সে সকল জিনিসের মধ্যে একটি হল সাদা সর্ষে। জ্যোতিষশাস্ত্রে সাদা সর্ষের নানা গুণাগুণের কথা বলা রয়েছে। কী কী টোটকা পালন করতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
সাদা সর্ষের টোটকা:
নেগেটিভ শক্তি দূর করতে: বাড়িতে নেগেটিভ শক্তি বৃদ্ধি পেলে চিন্তা, উদ্বেগও বৃদ্ধি পায়। বাড়ির সদস্যদের মধ্যে বোঝাপড়া কমে যায়, উল্টে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া-ঝামেলা লেগেই থাকে। এমন পরিস্থিতিতে একটা লাল কাপড়ের টুকরোতে কিছুটা সাদা সর্ষে নিন। তার পর একটা পুঁটলি বানিয়ে সদর দরজার উপর ঝুলিয়ে রাখুন। বাড়ি থেকে কুনজরের বিষ প্রভাব দূর হবে।
আর্থিক সঙ্কট দূর করতে: অর্থাগমের পথ প্রশস্ত করতে রাতে শুতে যাওয়ার আগে একমুঠো সাদা সর্ষে মাথার চারপাশে সাত বার ঘুরিয়ে নিয়ে সেটা একটা প্লাস্টিকে করে বাড়ির বাইরে রেখে দিন। পরদিন ভোরবেলা সেটি কোনও পরিত্যক্ত স্থান বা নদীর জলে ফেলে দিন। আর্থিক উন্নতির পথে থাকা সকল বাধা কেটে যাবে। জীবনে টাকার কোনও অভাব থাকবে না।
আরও পড়ুন:
ঋণমুক্তি: ঋণের জালে জড়িয়ে থাকলে বা কাউকে ঋণ দিয়ে সেই টাকা ফেরত পেতে হিমশিম খেলে, কিছুটা সাদা সর্ষে লাল কাপড়ে নিয়ে পুঁটলি বানিয়ে সেটি সিন্দুকে রেখে দিন। দেখবেন ধন সংক্রান্ত সমস্ত সমস্যা জীবন থেকে ধীরে ধীরে কেটে যাচ্ছে।
পেশাজীবনে উন্নতি: ব্যবসা হোক বা চাকরি, উভয় ক্ষেত্রে সফলতা পেতে সাহায্য করে সাদা সর্ষে। যে কোনও সপ্তাহের রবিবার বা মঙ্গলবার একমুঠো সাদা সর্ষে নিয়ে মাথার চারপাশে সাত বার ঘুরিয়ে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে বাড়ির বাইরে ফেলে দিন। পেশাজীবনে উন্নতির পথে আসা সকল বাধা ধীরে ধীরে কেটে যাবে।