জ্যোতিষশাস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ হস্তরেখাবিদ্যায় আমাদের শরীরের নানা অঙ্গের গঠন নিয়ে আলোচনা করা হয়। তার মধ্যে অবশ্যই হাতের ভূমিকা সর্বাধিক। শাস্ত্র বলে, আমাদের তালুতে নানা গ্রহের বাস রয়েছে। হাতের পাতার বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন গ্রহের সঙ্গে সম্পর্কিত। হাতের পাতার ফোলা অংশগুলিকে এক একটি গ্রহের পর্বত মনে করা হয়। সব মানুষের তালুতে সমস্ত গ্রহের পর্বত দেখতে পাওয়া যায় না। তালুতে থাকা বিভিন্ন গ্রহপর্বতগুলির মধ্যে অন্যতম সূর্যপর্বত। সেটি হাতের পাতার কোথায় থাকে এবং এর গুরুত্ব কী, জেনে নিন।
আরও পড়ুন:
তালুর কোথায় সূর্যপর্বত অবস্থিত?
আমাদের অনামিকার ঠিক নীচে, হৃদয়রেখার উপরে সূর্যপর্বত অবস্থিত। অর্থাৎ, অনামিকার গোড়ায় যে ফোলা অংশটি রয়েছে, সেটিই হল সূর্যপর্বত।
হাতের পাতায় কোন ধরনের সূর্যপর্বত থাকলে কী হয়?
- যে সকল ব্যক্তির তালুতে থাকা সূর্যপর্বত অতিরিক্ত উন্নত বা উঁচু হয়, সে সকল ব্যক্তিদের অহঙ্কার বেশি হয় বলে মনে করা হয়। এই প্রকার সূর্যপর্বতকে অশুভ মনে করা হয়। এঁরা অহঙের বশে কোনও গুরুত্বপূর্ণ সম্পর্ক ভাঙার আগেও দু’বার ভাবেন না। এই সকল জাতক-জাতিকা অর্থের ব্যাপারে উদাসীন হন। বিলাসিতার জন্য প্রচুর অর্থ খরচ করে থাকেন। সফলতা প্রাপ্তির জন্য এঁদের প্রচুর পরিশ্রম করতে হয়।
আরও পড়ুন:
- মাঝারি সূর্যপর্বতকে শুভ মনে করা হয়। এই সকল ব্যক্তি সহানুভূতিশীল হন। যে কোনও প্রয়োজনে কাছের মানুষদের পাশে দাঁড়ান। অর্থ সংক্রান্ত বিষয়ে এঁদের কখনও অসুবিধার সম্মুখীন হতে হয় না। এঁদের আত্মবিশ্বাস হয় প্রশংসনীয়।
- হাতের পাতা বিচার করলে দেখা যাবে, বহু মানুষের সূর্য পর্বতে হালকা গোলাপি আভা রয়েছে। এ সকল জাতক-জাতিকা স্বভাবতই হাসিখুশি হন। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে ভালবাসেন। সমাজে এঁদের প্রচুর নামডাক হয়। যে কোনও শিল্পকর্মে পটু হন এঁরা।
আরও পড়ুন:
- আকারে ছোট হলেও, সম্পূর্ণ বিকশিত সূর্যপর্বত জীবনে নানা শুভ লক্ষণ বয়ে আনে। এঁরা জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। কর্মজীবনে এঁরা প্রচুর সফলতা পান। এই সকল ব্যক্তি হৃদয়ের দিক দিয়ে অত্যন্ত সরল হন। নিজের ভুল স্বীকার করতে এঁরা কখনও ভয় পান না।