আমরা অনেকেই জানি যে বাড়িতে যে তুলসীগাছ রাখা হয়, সেটা যদি শুকিয়ে যায় তা হলে তুলে জলে দিয়ে দিতে হয়। শুকনো তুলসীগাছ বাড়িতে রাখা উচিত নয় এটাই এত দিন জেনে এসেছি। সকালে ঘুম থেকে উঠেই শুকনো তুলসীগাছ দেখতে নেই এই ভয় প্রায় সকলের মনেই থাকে। কিন্তু শুকনো তুলসীগাছ নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই বা তা বাইরে ফেলে দেওয়ারও দরকার নেই। জ্যোতিষমতে, শুকনো তুলসীগাছ দিয়ে বিশেষ এক ক্রিয়া করলে সংসারের খুবই মঙ্গল হয়।
আরও পড়ুন:
কী করতে হবে?
শুকনো তুলসীগাছের কাণ্ড ছোট ছোট করে কেটে নিতে হবে। তার পর সেই টুকরোগুলো একসঙ্গে একটা সুতির সুতো দিয়ে বেঁধে নিন। এর পর সেগুলি ঘি মাখিয়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে গেলে একটা মাটির প্রদীপে রেখে জ্বালতে হবে। যদি প্রতি দিন সম্ভব হয় তা হলে প্রতি দিনই জ্বালা যেতে পারে। আর যদি প্রতি দিন সম্ভব না হয়, তা হলে সপ্তাহে এক-দু’দিনও জ্বালানো যেতে পারে। শুকনো তুলসীগাছের কাণ্ডগুলি নারায়ণের সামনে জ্বালাতে হবে।
আরও পড়ুন:
ফলাফল:
এই ক্রিয়া বাড়িতে করতে পারলে নারায়ণের কৃপা পাওয়া যায় এবং সংসারে শ্রীবৃদ্ধি হয়। অশান্তি কমে গিয়ে বাড়িতে সুখ-শান্তি ফিরে আসবে।