Advertisement
E-Paper

কর্মক্ষেত্রে সমস্যায় জর্জরিত, দোসর মানসিক যন্ত্রণা? সঙ্কট থেকে মুক্তি দেবে ৫ সুগন্ধ, জেনে নিন কোনগুলি

মন ভাল রাখতে ঘরে সুগন্ধি ব্যবহারের জুড়ি মেলা ভার। এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রেও। অভিজ্ঞ জ্যোতিষীরা বলে থাকেন, এর দ্বারা বিভিন্ন সমস্যার সমাধান মিলতে পারে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১১:২৭

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাড়িঘর সুগন্ধে ভরে থাকুক এমনটা কে না চায়! ঘরের পরিবেশকে সতেজ এবং প্রাণবন্ত রাখতে সুগন্ধির জুড়ি মেলা ভার। এটি কেবল ঘরকে সুবাসিতই করে না, প্রশান্তিও আনে। তবে শুধু রুচির দিক থেকেই নয়, বাড়ি বিভিন্ন রকম সুগন্ধ দ্রব্যে ভরিয়ে তোলাকে গুরুত্ব দেওয়া হয় জ্যোতিষশাস্ত্রেও। বাস্তুমতে, এর ফলে নানা দিক থেকে উপকার পাওয়া সম্ভব। জেনে নিন কী উপায়ে—

  • দারুচিনি: কর্মক্ষেত্রে নতুন সুযোগ পেতে চাইলে এবং আর্থিক ক্ষেত্রে উন্নতি চাইলে প্রত্যেক দিন সকালবেলায় কয়েকটি দারুচিনি পোড়ান। বাস্তুশাস্ত্র অনুসারে, এর ফলে শুভ পরিবর্তন লক্ষ করতে পারবেন।
  • চন্দন: যথেষ্ট উপার্জন করছেন কিন্তু সঞ্চয় হচ্ছে না? জ্যোতিষবিদেরা বলছেন, সন্ধ্যাবেলায় নিয়মিত চন্দনের ধূপকাঠি জ্বালালে, এই সমস্যার সমাধান হবে।
Advertisement
  • কর্পূর: মন ভারাক্রান্ত হয়ে রয়েছে, ঋণ দেওয়া টাকা কিছুতেই উদ্ধার হচ্ছে না এ সঙ্কট থেকে মুক্তিরও পথ বাতলাচ্ছে জ্যোতিষশাস্ত্র। রোজ, দিনের যে কোনও একটি সময় ঘরে কর্পূর পোড়ান, মন শান্ত হবে, টাকাও ফেরত পাবেন কিছু দিনের মধ্যেই।
  • গোলাপ: বিত্তবানদের মতো না হলেও, মোটামুটি সচ্ছল ভাবে বাঁচতে কে না চান! সেই সঙ্গে চান ভাল মানুষের সান্নিধ্য। দুই ইচ্ছা পূরণেই সাহায্য করবে এই ফুল। প্রতি রাতে ফুলদানিতে একটি বা একাধিক গোলাপ রাখুন, শাস্ত্রবিদেরা জানাচ্ছেন, আকাঙ্ক্ষা পূরণ হবে অচিরেই।
  • জুঁই: কোনও সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে, মনোবাঞ্ছা পূরণ করতে সহায় হবে এই ছোট্ট সাদা ফুলগুলি। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মাথার পাশে রাখুন সুগন্ধি এই ফুল। অভিজ্ঞ জ্যোতিষীরা জানাচ্ছেন, পরিত্রাতা হয়ে উঠবে এর মৃদু সুবাস।
Astro Tips Astrology Astrological Remedies
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy