রবিবার লখনউয়ের মাঠে যখন রিঙ্কু সিংহ একের পর এক ছক্কা মারছেন, তখন গ্যালারিতে লাফাচ্ছেন তাঁর বাগ্দত্তা প্রিয়া সরোজ। ক্রিকেট থেকে বহু দূরে ছিলেন সমাজবাদী পার্টির এই সাংসদ। রিঙ্কুর সঙ্গে সম্পর্কের পরেই ক্রিকেট দেখা শুরু করেছেন প্রিয়া। রবিবার লখনউয়ের মাঠে রিঙ্কুর ম্যাচ জেতানো ইনিংসের সাক্ষী থেকেছেন তিনি। এত আনন্দের মাঝেও এক জনের কথা মনে পড়ছে তাঁর।
প্রিয়ার মাঠে থাকার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। সেখানে দেখা যাচ্ছে, নিজের রাজ্যের দলকে নয়, হবু স্বামীর দলকে সমর্থন করছেন তিনি। পরনে বেগনি রঙের পোশাক। বোঝাই যাচ্ছে, কেকেআরের সমর্থনে গোটা ম্যাচ জুড়ে গলা ফাটান তিনি। কেকেআরের ইনিংসের শেষ দিকে রিঙ্কুর পর পর চার ছক্কা দেখে আসনে বসে থাকতে পারেননি তিনি। পরে যখন রিঙ্কু সুপার ওভারে খেলা শেষ করেন, তখনও লাফাচ্ছিলেন প্রিয়া।
খেলা শেষে প্রিয়া জানান, এই সময়ে হবু শ্বশুর খানচন্দ সিংহের কথা তাঁর খুব মনে পড়ছে। প্রিয়া বলেন, “আজ আমি খুব খুশি। আজ ও (রিঙ্কু) শ্বশুরমশাইয়ের জন্যই এই ইনিংসটা খেলল। আজ শ্বশুরমশাইয়ের কথা খুব মনে পড়ছে। এই ইনিংসটা ওঁর জন্যই।”
আরও পড়ুন:
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝে প্রয়াত হন খানচন্দ। ক্যানসারে ভুগছিলেন তিনি। প্রতিযোগিতা চলাকালীন মৃত্যু হয় তাঁর। সেই সময় দল ছেড়ে এক দিনের জন্য বাবার শেষকৃত্যে গিয়েছিলেন রিঙ্কু। পরে আবার দলের সঙ্গে যোগ দেন তিনি।
খেলা শেষে সাজঘর থেকেই বাড়িতে ফোন করেন রিঙ্কু। ভিডিয়ো কলে কথা বলেন মা ও বোনের সঙ্গে। সেই সময় সুনীল নারাইনের সঙ্গে কথা বলে তাঁর পরিবার। সেই ভিডিয়োও সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, রিঙ্কুর বোন প্রথমে নারাইনকে হিন্দিতে ‘ভাইয়া’ বা দাদা বলে সম্বোধন করেন। তা শুনে রিঙ্কু বলেন, “ভাইয়া নয়, ব্রাদার বলো। ও হিন্দি বুঝতে পারে না।” সেটা শোনার পরেও রিঙ্কুর বোন নারাইনের সঙ্গে হিন্দিতেই কথা চালিয়ে যান। তিনি বলেন, “দাদা, খুব ভাল বল করেছ।” নারাইন ইশারায় রিঙ্কুকে বোঝান, তিনি কিছু বুঝতে পারছেন না। রিঙ্কু তাঁকে ইংরেজিতে বিষয়টি বুঝিয়ে দেন। তা শুনে নারাইন রিঙ্কুর বোনকে ধন্যবাদ জানান।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- আইপিএলের ফাইনাল ৩১ মে, রবিবার। অহমদাবাদে হবে এ বারের ফাইনাল। নতুন কোনও দল এ বার চ্যাম্পিয়ন হচ্ছে না।
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
-
আইপিএল জিতে বৈভবকে কাছে ডেকে কী বলেছিলেন কোহলি? ৪৩ সেকেন্ডের ভিডিয়োয় অন্দরের কথা ফাঁস
-
গত বছরের পদপিষ্টকাণ্ডের স্মৃতি টাটকা! এ বার কি বেঙ্গালুরুতে বিজয়োল্লাস করবেন কোহলিরা? জানা গেল অন্দরের খবর
-
আইপিএলে ৭০০ রান করতে হবে, মরসুম শুরুর আগে লিখে রেখেছিল বৈভব! পাঁচটি পুরস্কার জেতার পর জানাল সূর্যবংশী
-
টানা দু’বার আইপিএল জয়! জন্মদিনে ধোনি, রোহিতকে ছুঁয়ে পরের লক্ষ্য জানিয়ে দিলেন আরসিবি অধিনায়ক পাটীদার
-
ফাইনাল না খেলেও আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার বৈভব! কোন নিয়মে সকলকে ছাপিয়ে পুরস্কার পেল সূর্যবংশী