Advertisement
E-Paper

কর্পূরের মতো উবে যাচ্ছে টাকাপয়সা, বাড়ির পরিবেশ ‘লক্ষ্মীছাড়া’, এই ক’টি সঙ্কেতেই লুকিয়ে থাকে বিপদের বার্তা!

কোনও পরিবারে যখন দারিদ্র দেখা দিতে শুরু করে, তখন তা ঘটার আগেই কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। আমরা প্রায়শই এই লক্ষণগুলিকে গুরুত্ব সহকারে দেখি না। এড়িয়েই চলি। এগুলিকে উপেক্ষা করলে তার ফল হতে পারে দুর্ভাগ্যজনক।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৭:১০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, আমাদের চারপাশের ছোটখাটো পরিবর্তন অনেক সময় বড় কোনও ঘটনার ইঙ্গিত দেয়। বিশেষ করে আর্থিক অবস্থার অবনতি বা ঘরে দারিদ্র আসার আগে কিছু অশুভ সঙ্কেত দেখা দিতে পারে। যখন কোনও পরিবারে দারিদ্র দেখা দিতে শুরু করে, তখন তা ঘটার আগেই কিছু লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। আমরা প্রায়শই এই লক্ষণগুলিকে গুরুত্ব সহকারে দেখি না। এড়িয়েই চলি। এগুলিকে উপেক্ষা করলে তার ফল হতে পারে দুর্ভাগ্যজনক। নিঃস্ব হওয়ার পূর্বলক্ষণগুলি নজরে এলে তার প্রতিকার করা উচিত বলে মনে করছে বাস্তুশাস্ত্র।

যে বাড়িতে দিন-রাত অশান্তি বা কলহের পরিবেশ তৈরি হয় ধরে নিতে হবে সেখানে মা লক্ষ্মী কুপিত হয়েছেন। সংসারের সদস্যেরা চিৎকার-চেঁচামেচি ও তর্কবিতর্ক জড়িয়ে পড়লে ধনদেবী অসন্তুষ্ট হন বলে মনে করে শাস্ত্র। পরিবারের মধ্যে সংঘাত ও মতবিরোধের ফলে আর্থিক অবস্থার উপর নেতিবাচক প্রভাব পড়ে।

পরিশ্রম করে অর্থ উপার্জন করা যতটা কঠিন, তা ধরে রাখা এবং সঠিক জায়গায় ব্যবহার করা তার চেয়েও বড় দক্ষতা। সঞ্চয় মানে নিজের এবং পরিবারের ভবিষ্যতের প্রতি একটি দায়িত্বশীল পদক্ষেপ। কারও আয়ের চেয়ে ব্যয়ের হাত বেশি হলে ঋণের বোঝা বাড়তে পারে। আয়ের হিসাব না রেখে ব্যয়ের পথে হাঁটলে পকেটের সঙ্গে শান্তিও নষ্ট হয়।

বাস্তুশাস্ত্র মতে, পরিবারের সদস্যেরা যদি দায়িত্ব নিয়ে কাজ শেষ না করেন বা অসম্পূর্ণ রেখে দেন তবে তা সংসারের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। অন্যের উপর নির্ভরশীলতা বৃদ্ধি পেলে তা অত্যন্ত নেতিবাচক লক্ষণ বলে মনে করা হয়। এতে সংসারে আর্থিক কষ্ট নেমে আসতে পারে।

যে বাড়িতে গুরুজনদের অসম্মান করা হয় এবং স্বামী-স্ত্রীর মধ্যে সব সময় তিক্ততা বা ঝগড়া লেগে থাকে, সেখান থেকে মা লক্ষ্মী বিদায় নেন। অকারণে তুচ্ছ বিষয়ে অশান্তি হওয়া মানে দারিদ্রকে আমন্ত্রণ জানানো।

Money Astrology Vastu Shastra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy