Advertisement
E-Paper

২০২০ সালে কর্ম ভাগ্য কেমন থাকবে এবং কোন রাশির কর্ম নিয়ে থাকবে সংশয়

এই রাশির জাতক-জাতিকাদের কর্মে প্রচুর নতুন সুযোগ আসবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অর্থের জোগান থাকবে সারা বছর।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২০ ০০:০৫

মেষ: মেষ রাশির জাতকদের জন্য ২০২০ সাল কর্মক্ষেত্রে ভাল থাকবে। কর্মক্ষেত্রে সুখবর মিলতে পারে এবং বছরের মাঝামাঝিতে কর্ম বদলের সম্ভাবনাও আছে।

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকাদের কর্ম নিয়ে বেশ কিছুটা চিন্তিত হতে হবে। বছরের শুরুতে কর্ম হারাতে হতে পারে, পরিস্থিতি সামলাতে সময় লাগবে।

মিথুন: মিথুন রাশির মানুষদেরও কর্ম নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। শুধু চাকরি নয়, ব্যবসা নিয়েও চিন্তা থাকবে। জাতক ঋণগ্রস্থ হতে পারেন।

কর্কট: এই রাশির জাতক-জাতিকাদের কর্মে প্রচুর নতুন সুযোগ আসবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। অর্থের জোগান থাকবে সারা বছর।

সিংহ: সিংহ রাশির কর্ম নিয়ে চিন্তা নেই, তবে অতিরিক্ত আশা করা ঠিক হবে না। গতানুগতিক ভাবে কেটে যাবে।

কন্যা: কন্যা রাশির জন্য নতুন বছর খুব শুভ। বছরের শুরুতেই কর্মের জন্য ভাল খবর আসবে। ব্যবসায় অতি লাভের মুখ দেখতে পাবেন।

আরও পড়ুন: জন্মছকে শুক্রগ্রহের ভূমিকা এবং বিপরীত লিঙ্গের প্রতি আসক্তি

তুলা: অতিরিক্ত চাহিদা না থাকলে বছরটা কর্মের জন্য শুভ। সারা বছর অর্থ হাতে থাকবে। বছরের মাঝে কোনও পরিবর্তন হতে পারে।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির সারা বছর মোটের ওপর ভাল কাটবে। পছন্দ মতো সংস্থায় কর্মের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি থাকবে।

ধনু: ধনু রাশির মানুষরা কর্মে আশানুরূপ ফল পাবেন না। ব্যবসায় মন্দা থাকবে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা।

মকর: মকর রাশির নতুন বছর কর্মভাগ্য অত্যন্ত শুভ। কর্মে নতুন সুযোগ ও প্রমোশনের আশা রাখতে পারেন। ব্যবসায় নতুন যোগ রয়েছে।

কুম্ভ: কুম্ভ রাশির কর্ম হারানোর ভয় রয়েছে। কর্ম ও ব্যবসায় বেশ কিছু সমস্যা দেখা দেবে।

মীন: মীন রাশির মানুষদের কর্ম নিয়ে গোটা বছর কোনও চিন্তার কারণ নেই। ব্যবসায় চাপ যেমন থাকবে, তেমন উন্নতিও থাকবে। প্রমোশনও হতে পারে।

Birth Chart Job

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy