Advertisement
E-Paper

বৃশ্চিক লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রবি দশম পতি হিসাবে শুভ। বলযুক্ত হলে রবি কর্মক্ষেত্রে উন্নতি, সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি ইত্যাদি ফল দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক ২০২০ সালটি বৃশ্চিক লগ্নের জাতক-জাতিকাদের কেমন যেতে পারে।

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০০:০৬

বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে রবি দশম পতি হিসাবে শুভ। বলযুক্ত হলে রবি কর্মক্ষেত্রে উন্নতি, সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি ইত্যাদি ফল দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক ২০২০ সালটি বৃশ্চিক লগ্নের জাতক-জাতিকাদের কেমন যেতে পারে।

বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা ২০২০ সালে দাপটের সঙ্গে কাজ করবে। কিন্তু যে কোনও কাজ করতে গেলেই বিরোধিতার মুখোমুখি হতে হবে। তাই ধরেই নিতে হবে কোনও কাজই সহজে হওয়ার নয়। তবে নতুন বছরে তাঁদের জন্য একটা সুখবরও রয়েছে। নিজের চেষ্টা এবং মেধার জোরে অনেক কঠিন কাজও সহজ হয়ে যেতে পারে। তার জন্য সব সময় সচেষ্ট থাকতে হবে। আবার বিভিন্ন ভাবে যাঁরা সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরা তা রক্ষা নাও করতে পারেন। তার জন্য হতাশায় আক্রান্ত হতে পারেন কেউ কেউ।

এই লগ্নের জাতক-জাতিকারা সারা বছর সুস্থ থাকবেন ঠিকই,তবুও বেপরোয়া হলে চলবে না। নিজের স্বাস্থ্যের প্রতি খেয়ালরাখতে হবে। পেটের অসুখ বা জ্বর-জ্বালায় ভুগতে হতে পারে। ভুললে চলবে না, অনেক সময় ছোট অসুখও বিনা চিকিৎসায় জটিল আকার ধারণ করতে পারে। বছরের কোনও একটা সময় পরিবারের কারও জন্য চিন্তাবেড়ে যাবে। কারও কারও ক্ষেত্রে আবার কোনও দুর্ঘটনা, অসুস্থতা বা দুঃসংবাদের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।

আরও পড়ুন: তুলা লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

চাকরির ক্ষেত্রে কারও কারও বিরূপ অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার আশঙ্কা আছে। হয়তো অন্য কারও দোষ জাতক জাতিকার উপর বর্তাতে পারে। সেই কারণে প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। যাঁরা কাজ করতে ভালবাসেন বা কাজ পাগল বলে যাঁদের পরিচিতি আছে, তাঁদের জন্য সুখবর আছে।কোনও কাজে বহুদিনের বিশেষ পরিকল্পনা সফল হতে পারে।

বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের যেমন শক্তিশালী বিরোধীদের মুখোমুখি হতে হবে, তেমনই রূঢ় বাস্তবতার সম্মুখীনও হতে হবে।শত্রুপক্ষের বাধায় এবং জটিলতার জন্য অতিষ্ট হয়ে উঠতে হবে। কিছু ঝুঁকি থাকলেও ব্যবসায় ভাল করার সম্ভাবনাই বেশি।নতুন বছরে অনেকেরই আয় হবে বেশি। কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে ব্যয়ও হবে। অযথা বেশি খরচের জন্য কখনও সাময়িক কষ্টে পড়তে হতে পারে। এমনকি কখনও আর্থিক বিপর্যয়ের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। আশার কথা হল, এই রকম সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার লোকও পাওয়া যাবে। পুরনো বা নতুন পাওনা টাকা আদায়ের চেষ্টা করতে হবে। টাকা আদায় হওয়ার সুবর্ণ সুযোগও আসতে পারে। সেই সুযোগ বুঝে বা না বুঝে হেলায় হারালে পরে আফশোস করতে হবে।

এই লগ্নের জাতক-জাতিকাদের জীবনসঙ্গীর সঙ্গে মনোমালিন্য দূর করতে কিছুটা সময় লাগবে। তবুও বছরের শেষের দিকে প্রেম এবং দাম্পত্য জীবন শুভ।

Birth Chart Scorpio
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy