Advertisement
E-Paper

রাশি অনুযায়ী জুলাই মাসে পড়াশোনার ক্ষেত্রে কেমন ফল মিলবে

আগামী জুলাই মাসে বুধ এবং রাহুর অবস্থান বৃষ রাশিতে। আগামী ৮ জুলাই থেকে ২৫ জুলাই বুধ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে এবং ২৬ জুলাই থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। রবি মিথুন রাশিতে অবস্থান করছে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০১ জুলাই ২০২১ ০৮:২৭
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

আগামী জুলাই মাসে বুধ এবং রাহুর অবস্থান বৃষ রাশিতে। আগামী ৮ জুলাই থেকে ২৫ জুলাই বুধ রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে অবস্থান করবে এবং ২৬ জুলাই থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। রবি মিথুন রাশিতে অবস্থান করছে। ১৭ জুলাই থেকে কর্কট রাশিতে অবস্থান করবে। মঙ্গল এবং শুক্রের অবস্থান কর্কট রাশিতে। শুক্র আগামী ১৮ জুলাই এবং মঙ্গল আগামী ২১ জুলাই থেকে সিংহ রাশিতে অবস্থান করবে। কেতুর অবস্থান বৃশ্চিক রাশিতে। শনি নিজ ক্ষেত্র মকরে বক্রী অবস্থান করবে। বৃহস্পতি বক্র গতিতে কুম্ভ রাশিতে অবস্থান করবে।

মেষ রাশির পড়াশোনার ক্ষেত্রে মঙ্গল এবং শুক্রের অবস্থান এবং শনির সঙ্গে দৃষ্টি সম্পর্কের ফলে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

বৃষ রাশির পড়াশোনার ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

মিথুন রাশির পড়াশোনার ক্ষেত্র অধিপতির মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে নিজ ক্ষেত্রে শুভ অবস্থান। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা পড়াশোনার ক্ষেত্রে। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্রে।

কর্কট রাশির পড়াশোনার ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্ক। বিদ্যা অধিপতির উপর শনির দৃষ্টি হলেও পড়াশোনার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্র।

সিংহ রাশির শিক্ষা ক্ষেত্রে কেতুর অবস্থান। মধ্যম পড়াশোনার ক্ষেত্র। বিশেষ শুভ ধর্ম বা আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্র শুভ।

কন্যা রাশির শিক্ষার ক্ষেত্র শুভ। মধ্যম উচ্চশিক্ষা ক্ষেত্র। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভ্রান্ত বা বিভ্রান্তিমূলক চিন্তা সমস্যাদায়ক হতে পারে।

তুলা রাশির পড়াশোনার ক্ষেত্র শুভ। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

বৃশ্চিক রাশির পড়াশোনার ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান। ক্ষেত্র অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থানে শুভ ফল আশা করা যায় পড়াশোনার ক্ষেত্রে। মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্র।

ধনু রাশির পড়াশোনার ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্কে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

মকর রাশির পড়াশোনার ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের শেষ সপ্তাহে শুভ পরিবর্তন হবে। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

কুম্ভ রাশির শিক্ষার ক্ষেত্র শুভ হলেও বিভ্রান্তিমূলক চিন্তাভাবনা (শিক্ষা সংক্রান্ত) মানসিক সমস্যা দেবে। শুভ উচ্চশিক্ষার ক্ষেত্র।

মীন রাশির শিক্ষার ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ মিশ্র ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মধ্যম উচ্চশিক্ষার ক্ষেত্র। ধর্ম, আধ্যাত্মিক শিক্ষা, ভাষা শিক্ষার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy