Advertisement
E-Paper

দাম্পত্য সুখ এবং প্রেমের ক্ষেত্রে ডিসেম্বরে কোন রাশি কেমন ফল পাবে

মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে শুভ ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে খুব শুভ ফল আশা করা যায় না। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ ০৮:১০
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মেষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি এবং বৃহস্পতির। রাশিতে অবস্থান মঙ্গলের। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য সুখের ক্ষেত্রে। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রেও।

বৃষ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র বৃশ্চিক রাশি, রবি, বুধ এবং কেতুর অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না মাসের প্রথম সপ্তাহে পরবর্তী সময় মঙ্গলের নিজক্ষেত্রে প্রবেশের পর শুভ। প্রেমপ্রীতির ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রে হঠকারিতা থেকে সাবধান।

মিথুন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে শুভ ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে খুব শুভ ফল আশা করা যায় না। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রে।

কর্কট রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র অধিপতির নিজক্ষেত্রে শুভ অবস্থান এবং শুভ কার্তারী যোগ সৃষ্টির কারণে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। মাসের দ্বিতীয় অর্ধে রবির রাশি পরিবর্তনে সামান্য ফলের পরিবর্তন। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ মধ্যম হলেও পরবর্তী অর্ধ শুভ।

সিংহ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে খুবই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ, পরবর্তী অর্ধ মধ্যম।

কন্যা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

তুলা রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল আশা করা যায়। সামান্য বাদবিবাদ থাকলেও শুভ। শুভ প্রেমপ্রীতির ক্ষেত্র।

বৃশ্চিক রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে রাহুর অবস্থান। দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রেও খুব শুভ ফল আশা করা যায় না।

ধনু রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা শুভ প্রেমপ্রীতির ক্ষেত্রেও।

মকর রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক। দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেমপ্রীতির ক্ষেত্রেও খুব শুভ ফল আশা করা যায় না।

কুম্ভ রাশির দাম্পত্য সুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক। দাম্পত্য সুখের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। প্রেমপ্রীতির ক্ষেত্রে মাসের প্রথম অর্ধে শুভ হলেও পরবর্তী অর্ধ আশানুরূপ নয়।

মিন রাশির দাম্পত্য সুখের ক্ষেত্র মধ্যম। প্রেমপ্রীতির ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy