Advertisement
E-Paper

মার্চে বৃশ্চিক রাশির মানসিক উদ্বেগ এবং অশান্তিতে ভোগার আশঙ্কা

বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান এবং রাশি অধিপতি মঙ্গলের নিজ রাশিতে দৃষ্টি মানসিক উদ্বেগ, মানসিক যন্ত্রণা এবং অশান্তিতে ভোগার আশঙ্কা।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২১ ০৭:৫৩
বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান এবং রাশি অধিপতি মঙ্গলের নিজ রাশিতে দৃষ্টি মানসিক উদ্বেগ, মানসিক যন্ত্রণা এবং অশান্তিতে ভোগার আশঙ্কা।

বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান এবং রাশি অধিপতি মঙ্গলের নিজ রাশিতে দৃষ্টি মানসিক উদ্বেগ, মানসিক যন্ত্রণা এবং অশান্তিতে ভোগার আশঙ্কা।

বৃশ্চিক রাশিচক্রের অষ্টম রাশি। রাশি অধিপতি মঙ্গল অবস্থান করছে বৃষ (সপ্তম) রাশিতে। সহাবস্থান করছে রাহু। বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কেতু। মকর (তৃতীয়) রাশিতে রাশি অধিপতি শনির সঙ্গে অবস্থান করছে বুধ এবং বৃহস্পতি। বুধ আগামী ১১ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী কুম্ভ রাশিতে গমন করবে। কুম্ভ (চতুর্থ) রাশিতে একসঙ্গে অবস্থান করছে রবি এবং শুক্র। রবি আগামী ১৪ মার্চ এবং শুক্র আগামী ১৭ মার্চ রাশি পরিবর্তন করে পরবর্তী মীন রাশিতে গমন করবে।

বৃশ্চিক রাশিতে কেতুর অবস্থান এবং রাশি অধিপতি মঙ্গলের নিজ রাশিতে দৃষ্টি মানসিক উদ্বেগ, মানসিক যন্ত্রণা এবং অশান্তিতে ভোগার আশঙ্কা।

দ্বিতীয় রাশির অধিপতির নীচস্ত অবস্থান হলেও উচ্চস্ত শনির সঙ্গে অবস্থানের কারণে নীচস্ত ভঙ্গের যোগ সৃষ্টি হচ্ছে। এর ফলে ধনস্থানের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। সোনা, পড়াশোনা, স্থাবর সম্পত্তি, রাসায়নিক দ্রব্য, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বিনিয়োগে লাভের সম্ভাবনা।

চতুর্থ রাশির অধিপতির নিজ ক্ষেত্রে শুভ অবস্থান হলেও রবির অবস্থানের জন্য জমি, বাড়ি এবং যানবাহন সংক্রান্ত সুখের ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না মাসের প্রথম অর্ধে। তবে দ্বিতীয় অর্ধে শুভ। মায়ের শরীরের প্রতি যত্ন নেওয়া প্রয়োজন।

পঞ্চম রাশির অবস্থানের কারণে মাসের প্রথমার্ধে সন্তান সংক্রান্ত বিষয়ে শুভ ফল প্রাপ্ত হলেও পরবর্তী অর্ধে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। মধ্যম শিক্ষা এবং প্রেমপ্রীতির ক্ষেত্র।

মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা রোগ, শত্রু এবং ঋণ সংক্রান্ত বিষয়ে। মধ্যম প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে।

সপ্তম রাশিতে রাহু এবং মঙ্গলের সহাবস্থানের কারণে দাম্পত্য সুখের ক্ষেত্রে খুব শুভ ফল আশা করা যায় না। বাকবিতণ্ডা বাদানুবাদ এড়িয়ে চলুন।

নবম রাশির সঙ্গে বুধ, বৃহস্পতি এবং শনির দৃষ্টি সম্পর্ক মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা ভাগ্যক্ষেত্রে।

দশম রাশিতে মঙ্গলের দৃষ্টি মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে। একাদশ রাশির সঙ্গে রাহু এবং বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা আয় বা লাভের ক্ষেত্রে।

Birth Chart Scorpio
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy