Advertisement
E-Paper

সেপ্টেম্বরে কোন রাশির ভাল আয় হবে, কাদের হবে না, জেনে নিন

মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতি শনি নিজক্ষেত্রে বক্রগতিতে অবস্থান করছে। আয়ক্ষেত্রে অবস্থান করছে বৃহস্পতি। মাসের দ্বিতীয় অর্ধে আবার মকর রাশিতে আসবে। মাসের প্রথম অর্ধে আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২১ ০৭:৫৭

মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতি শনি নিজক্ষেত্রে বক্রগতিতে অবস্থান করছে। আয়ক্ষেত্রে অবস্থান করছে বৃহস্পতি। মাসের দ্বিতীয় অর্ধে আবার মকর রাশিতে আসবে। মাসের প্রথম অর্ধে আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। দ্বিতীয় অর্ধে সামান্য পরিবর্তন হলেও পুরো মাসে শুভ ফল পেতে পারেন।

বৃষ রাশির আয়ক্ষেত্রের অধিপতি বৃহস্পতি। মাসের মাঝে নীচস্ত স্থানে গমন করবে। আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনি এবং কেতুর। আয়ের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

মিথুন রাশির আয়ক্ষেত্র অধিপতি মঙ্গল। মাসের প্রথম সপ্তাহের পর আয়ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শুক্র এবং মঙ্গলের। আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

কর্কট রাশির আয়ক্ষেত্র অধিপতি শুক্র। আয়ক্ষেত্রে রাহুর অবস্থান মাসের প্রথম সপ্তাহে শুক্রের শুভ ক্ষেত্রে গমন এবং মাসের দ্বিতীয় অর্ধে বৃহস্পতির রাশি পরিবর্তনের সুফল প্রাপ্তি হবে কর্কট রাশির। আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে।

সিংহ রাশির আয়ক্ষেত্রের অধিপতি গ্রহ বুধ নিজক্ষেত্রে অবস্থান করবে মাসের প্রথম তিন সপ্তাহ। বৃহস্পতি রাশি পরিবর্তনের আগে পর্যন্ত দৃষ্টিদান করে রাখবে। মাসের প্রথম অর্ধ শুভ। পরবর্তী অর্ধে সামান্য পরিবর্তন হলেও গোটা মাসেই শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশির আয় বা লাভ ক্ষেত্র অধিপতি চন্দ্র। ক্ষেত্রের সঙ্গে দৃষ্টি সম্পর্ক শনির। মাসের দ্বিতীয় অর্ধে দৃষ্টি সম্পর্ক হবে বৃহস্পতির সঙ্গে। মাসের প্রথম অর্ধে মধ্যম ফল প্রাপ্ত হলেও দ্বিতীয় অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

তুলা রাশির আয় বা লাভের ক্ষেত্রে অধিপতি রবি। মাসের প্রথম অর্ধে দৃষ্টি সম্পর্ক বৃহস্পতির সঙ্গে। মাসের প্রথম অর্ধে তুলনামূলক শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রের অধিপতি বুধ। মাসের প্রথম অর্ধে নিজক্ষেত্রে শুভ অবস্থান। রাহুর সঙ্গে দৃষ্টি সম্পর্ক মাসের দ্বিতীয় অর্ধে বৃহস্পতির সঙ্গে। আয় বা লাভের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে গোটা মাস। তুলনামূলক দ্বিতীয় অর্ধে শুভত্ব বৃদ্ধি পাবে।

ধনু রাশির লাভ বা আয়ক্ষেত্র অধিপতি শুক্র। দৃষ্টি সম্পর্ক বৃহস্পতি এবং শনির সঙ্গে। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা মাসের প্রথম অর্ধে। দ্বিতীয় অর্ধে সামান্য পরিবর্তন হলেও শুভ।

মকর রাশির আয় বা লাভ ক্ষেত্রের অধিপতি মঙ্গল। রাশিতে কেতুর অবস্থান। মাসের প্রথম সপ্তাহে শুভ ফল প্রাপ্ত হলেও পরবর্তী সময় মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

কুম্ভ রাশির আয়ক্ষেত্রের অধিপতি বৃহস্পতি। মাসের দ্বিতীয় অর্ধের তুলনায় প্রথম অর্ধে বেশি শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

মীন রাশির আয়ক্ষেত্র অধিপতি শনির নিজক্ষেত্রে শুভ অবস্থান, মাসের দ্বিতীয় অর্ধে বৃহস্পতির রাশি পরিবর্তনে শুভত্ব দান করবে।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy