Advertisement
E-Paper

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে ২০২০ সাল

২০২০ সাল নতুন বছর বৃশ্চিক রাশির জন্য খুব শুভ বলে প্রমাণিত হবে। গত কয়েক বছর সময় খুব একটা ভাল চলছিল না, তবে এই নতুন বছর খুব শুভ সময় আসতে চলেছে। তবে এ বছর বৃশ্চিক রাশির মানুষদের শরীর নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নানা রোগে ভোগান্তি হতে পারে। কোনও কোনও রোগ দীর্ঘস্থায়ী হতে পারে।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০০:০৫

২০২০ সাল নতুন বছর বৃশ্চিক রাশির জন্য খুব শুভ বলে প্রমাণিত হবে। গত কয়েক বছর সময় খুব একটা ভাল চলছিল না, তবে এই নতুন বছর খুব শুভ সময় আসতে চলেছে। তবে এ বছর বৃশ্চিক রাশির মানুষদের শরীর নিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নানা রোগে ভোগান্তি হতে পারে। কোনও কোনও রোগ দীর্ঘস্থায়ী হতে পারে।

বছরের মাঝামাঝি সময় থেকে আর্থিক দিক খুব ভাল হবে। অনেক দিন ধরে যাঁরা ভীষণ ভাবে অর্থ কষ্টে ভুগছিলেন, তাঁদের সুদিন ফিরবে। বৃশ্চিক রাশির মানুষদের পারিবারিক অশান্তি এ বছর অনেকটা মিটে যাবে। ভাইবোনদের সঙ্গে বিবাদ মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সকল সম্পর্কের উন্নতি ঘটতে চলেছে ২০২০ সালে।

আরও পড়ুন: কর্কট রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে ২০২০ সাল

তবে এ বছর বন্ধু সম্পর্কের মানুষরা হঠাৎ শত্রুতা করতে পারে। তা ছাড়া প্রতিবেশীদের সঙ্গেও খুব বুঝে মেলামেশা করতে হবে। নতুন বাড়ি কেনার প্রবল যোগ রয়েছে এ বছর। এ ছাড়া জমি, গাড়ি আরও অন্যান্য সম্পত্তি হতে পারে। ফেব্রুয়ারি মাসের পর নতুন কর্মের যোগ রয়েছে বা নতুন ব্যবসা শুরু করতে পারেন। সন্তানের ব্যাপারেও শুভ যোগ রয়েছে। যাঁরা অনেক দিন ধরে সন্তানের জন্য চেষ্টা করছিলেন, তাঁদের জন্য শুভ কিছু হতে পারে। সন্তানদের বিষয়ে শুভ খবর পাবেন এ বছর।

বিবাহিত মেয়েদের শ্বশুরবাড়ি থেকে একটু সমস্যার সৃষ্টি হতে পারে। তবে সমস্যা খুব বড় আকার ধারণ করবে না। উচ্চশিক্ষার সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের খুব ভাল সুযোগ আসবে। যাঁরা ম্যানেজমেন্ট ও ওকালতি করছেন তাঁদের খুব শুভ বছর ২০২০ সাল।

Birth Chart Scorpio
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy