Advertisement
E-Paper

প্রতি সন্ধ্যায় শাঁখে ফুঁ দিতে ভোলেন না, বাড়ি ভরিয়েছেন একাধিক শঙ্খে! একের বেশি শঙ্খ রাখা কি শাস্ত্রসম্মত?

শাঁখ বাজিয়ে অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আহ্বান করা হয় বলে প্রচলিত বিশ্বাস। তবে, অনেকেরই মনে প্রশ্ন থাকে যে বাড়িতে একাধিত শঙ্খ রাখা মঙ্গলজনক কি না। জেনে নিন, এ ব্যাপারে কী বলছে শাস্ত্র।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১৬:৪৪

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দু ধর্মে যে কোনও মাঙ্গলিক কাজের শুরুতে শাঁখ বাজানোকে অত্যন্ত পবিত্র একটি রীতি বলে মনে করা হয়। এর ফলে, অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আহ্বান করা হয় বলে প্রচলিত বিশ্বাস। শুধু বিশেষ তিথিতেই নয়, প্রতি দিন সন্ধ্যাবেলা তুলসীগাছের সামনে প্রদীপ জ্বালানোর পর শাঁখ বাজানো হয় প্রায় সব হিন্দু বাড়িতেই। তবে, অনেকেরই মনে প্রশ্ন থাকে যে বাড়িতে দু’টি শঙ্খ রাখা মঙ্গলজনক কি না। জেনে নিন, এ ব্যাপারে কী বলছে শাস্ত্র—

বাড়িতে দু’টি শাঁখ রাখা যেতেই পারে, তবে এ ব্যাপারে বিশেষ একটি পদ্ধতির কথা জানাচ্ছেন শাস্ত্রবিদেরা। দু’টি শাঁখই বাজালে চলবে না। ফুঁ দিয়ে বাজানোর জন্য বাড়িতে দু’টি আলাদা শাঁখ থাকলে, হিতে বিপরীত হওয়ার আশঙ্কার কথা জানাচ্ছে বাস্তুশাস্ত্র। সনাতন ধর্ম অনুসারে, বাড়িতে দুই ধরনের কাজে ব্যবহার করার জন্য দু’টি শাঁখ রাখলে তা শুভ ফল দিয়ে থাকে। সেগুলি হল—

  • বাজানোর জন্য ব্যবহৃত শাঁখ: এই শাঁখটি কেবলমাত্র ফুঁ দিয়ে বাজানোর জন্য ব্যবহৃত হয়। এটি বাজালে অশুভ শক্তি বাড়ির আশপাশে ঘেঁষতে পারে না বলে প্রচলিত বিশ্বাস। এটি বাজানোর ফলে একটি ইতিবাচক কম্পন তৈরি হয় বলে মনে করা হয়। এটি বামাবর্তী হয়। অর্থাৎ, এর সর্পিল রেখাগুলো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে শেষ হয়।
  • অভিষেকের শাঁখ: এই কাজে দক্ষিণাবর্ত শঙ্খ ব্যবহার করা হয়। এর সর্পিল রেখাগুলো ঘড়ির কাঁটার দিকে ঘুরে শেষ হয়, যা সাধারণ শাঁখের (বামাবর্তী) বিপরীত। হিন্দু ধর্মে এটি লক্ষ্মী-নারায়ণের প্রতীক এবং দেবী লক্ষ্মীর বাসস্থান হিসাবে গণ্য করা হয়। এটি দিয়ে ঠাকুরকে স্নান করানো বা জল অর্পণ করা হয়।

শুধু আলাদা কাজেই নয়, এই দু’টি শাঁখ আলাদা স্থানে রাখার নির্দেশও দেয় বাস্তুশাস্ত্র। দক্ষিণাবর্ত শঙ্খ ঈশ্বরের মূর্তি বা ছবির পায়ের কাছে রাখা হয়। আর পূজার জিনিসপত্র যেখানে রাখা থাকে, তার পাশে বাজানোর শাঁখটি রাখা যেতে পারে।

Vastu Tips Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy