Advertisement
E-Paper

কেউ ভয়ডরহীন, কারও পরিবারের কাছে ঘেঁষতে পারে না দারিদ্র! কোন নারীর অন্তরে কোন লক্ষ্মীর বাস?

হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই বিশ্বাস করেন, প্রত্যেক নারীর মধ্যেই অধিষ্ঠান করেন মা লক্ষ্মী, বিভিন্ন রূপে। এই ভাবনাকে সমর্থন করে থাকে সংখ্যাতত্ত্বও। সংখ্যাশাস্ত্র অনুসারে, প্রত্যেক নারীর জন্মসংখ্যা অনুযায়ী তাঁর অন্তরে লক্ষ্মীদেবীর এক একটি রূপ অধিষ্ঠান করেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৬ ১০:২৯

—প্রতীকী ছবি।

মা লক্ষ্মী যেমন ধন-সম্পদ ও ঐশ্বর্যের দেবী, তেমনই একজন গুণবতী নারী তার ধৈর্য, মিতব্যয়িতা এবং বুদ্ধিমত্তা দিয়ে একটি পরিবারকে আর্থিক ও মানসিক ভাবে সমৃদ্ধ করে তোলেন বলে মনে করা হয়। মেয়েরা মা লক্ষ্মীর প্রতিরূপ, এমনটাই বিশ্বাস করে থাকেন বেশির ভাগ হিন্দু। এই বিষয়টিকে সমর্থন করে থাকে সংখ্যাতত্ত্বও। সংখ্যাশাস্ত্র অনুসারে, প্রত্যেক নারীর জন্মসংখ্যা অনুযায়ী তাঁর অন্তরে লক্ষ্মীদেবীর এক একটি রূপ অধিষ্ঠান করেন। জেনে নিন তাঁরা কারা—

  • ১: সংখ্যাতত্ত্ব মতে, অষ্টলক্ষ্মী রূপের মধ্যে প্রথম রূপটি নিহিত থাকে এই জন্মসংখ্যার নারীদের মধ্যে। পুরাণ অনুসারে, মহাবিশ্ব সৃষ্টির সময় তিনি ভগবান বিষ্ণুর সঙ্গে আবির্ভূত হয়েছিলেন। তিনি ভক্তদের কেবল পার্থিব সম্পদ নয়, বরং মোক্ষ বা মুক্তি লাভে সহায়তা করেন।
  • ২: কৃষি, শস্য এবং পুষ্টির দেবী হলেন ধান্যলক্ষ্মী। হিন্দু ধর্ম অনুসারে, তিনি ক্ষুধার বিনাশকারী এবং জগতের অন্নদাত্রী। ২ জন্মসংখ্যার জাতিকাদের উপর দেবীর এই রূপের আশীর্বাদ থাকে বলে প্রচলিত বিশ্বাস।
  • ৩: ৩ জন্মসংখ্যার জাতিকারা গজলক্ষ্মীর প্রতিরূপ হন বলে জানাচ্ছেন সংখ্যাতত্ত্ববিদেরা। পৌরাণিক কাহিনি অনুসারে, সমুদ্রমন্থনের সময় দেবী লক্ষ্মী যখন ক্ষীরোদ সাগর থেকে আবির্ভূত হন, তখন রাজকীয় হাতিরা তাঁদের শুঁড় দিয়ে পবিত্র গঙ্গার জল ছিটিয়ে দেবীর অভিষেক (স্নান) করে। গজলক্ষ্মী রূপটি মূলত সেই বিশেষ মুহূর্তেরই বহিঃপ্রকাশ। এই দেবী পশুসম্পদ, রাজকীয় ক্ষমতা এবং সৌভাগ্যের প্রতীক।
  • ৪: সম্পদ, বৈভব এবং আর্থিক সচ্ছলতার প্রতীক হলেন ধনলক্ষ্মী। ৪ জন্মসংখ্যার জাতিকারা তাঁর কৃপাধন্য হন বলে জানাচ্ছে সংখ্যাতত্ত্ব। এই নারী যে পরিবারে থাকেন, সেখানে কখনও অর্থাভাব হয় না বলে প্রচলিত বিশ্বাস।
  • ৫: যে সব নারীর জন্মসংখ্যা ৫, তাঁদের দেবী বিজয়লক্ষ্মীর স্বরূপ বলে মনে করে সংখ্যাশাস্ত্র। দেবীর আশীর্বাদে এই নারীরা অত্যন্ত নির্ভীক হন, জীবনের সব ক্ষেত্রে তাঁদের জয় অবশ্যম্ভাবী হয়।
  • ৬: ৪ জন্মসংখ্যার জাতিকাদের ভেতরে প্রচ্ছন্ন থাকেন ঐশ্বর্যলক্ষ্মী, এমনটাই বলে থাকেন সংখ্যাশাস্ত্রের পণ্ডিতেরা। দেবীর বরে কেবল অর্থই নয়, মাধুর্য, বিনয় এবং করুণার মতো মানবিক গুণে গুণান্বিত হন এই নারীরা।
  • ৭: সংখ্যাতত্ত্ব মতে, অসীম ধৈর্য থাকে এই তারিখে জন্মানো নারীদের। তার কারণ হল, এঁদের অন্তরে দেবী ধৈর্যলক্ষ্মীর নিবাস বলে মনে করা হয়। প্রতিকূল পরিস্থিতিতে শান্ত থাকেন এঁরা।
  • ৮: বংশবৃদ্ধি, সন্তানদের মঙ্গল এবং পারিবারিক সুখের প্রতীক সন্তানলক্ষ্মী। ৮ জন্মসংখ্যার নারীরা হন মাতৃত্বের প্রতিমূর্তি। কারণ, তাঁরা সন্তানলক্ষ্মীর আশীর্বাদধন্য হয়ে থাকেন বলে জানান সংখ্যাতত্ত্ববিদেরা।
  • ৯: সংখ্যাশাস্ত্র অনুসারে, ধনলক্ষ্মী এবং ধৈর্যলক্ষ্মী এই দুই লক্ষ্মীর গুণ থাকে ৯ জন্মসংখ্যার জাতিকাদের। একাধারে তাঁদের থাকে অটল ধৈর্য, আর এই ধৈর্যই নিয়ে আসে কর্মক্ষেত্রে সাফল্য। এঁদের উপার্জনের পথে কোনও বাধা এসে দাঁড়াতে পারে না।
Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy