Advertisement
E-Paper

এই সব রাশির জাতকরা জামাই হিসেবে খুবই ভাল হন

কয়েকটি বিশেষ রাশির জাতক জামাই হিসেবে খুবই ভাল হন। তার কারণ, এই সব রাশির জাতক বয়স্কদের প্রতি একটু বেশি যত্নশীল হন। এমন নয় যে, অন্যান্য রাশির জাতকরা বয়স্কদের প্রতি যত্নশীল হন না।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২২ ১০:২৪
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

কয়েকটি বিশেষ রাশির জাতক জামাই হিসেবে খুবই ভাল হন। তার কারণ, এই সব রাশির জাতক বয়স্কদের প্রতি একটু বেশি যত্নশীল হন। এমন নয় যে, অন্যান্য রাশির জাতকরা বয়স্কদের প্রতি যত্নশীল হন না। তবে এই রাশির জাতকরা খুব বেশি করে বয়স্কদের খেয়াল রাখেন। সকলেই তাঁদের মা-বাবার প্রতি যত্নশীল হন, কিন্তু মা-বাবার সঙ্গে শ্বশুরবাড়ির বয়ঃজ্যেষ্ঠদের প্রতিও একই ভাবে খেয়াল রাখেন এই সব রাশির জাতক। যার ফলে এঁরা একটু বেশি ভালবাসা পেয়ে থাকেন। এঁরা খুব সহজেই শাশুড়ির মন জয় করতে পারেন। শ্বশুরবাড়ির যে কোনও দায়িত্ব পালনের ব্যাপারে এঁরা খুব নিষ্ঠাবান হন।

দেখে নেব কোন রাশির জাতক জামাই হিসেবে খুব ভাল হন—

কর্কট রাশি

কর্কট রাশির পুরুষ অত্যধিক বুদ্ধিমান হন। এই রাশির জাতকেরা তাঁদের দায়িত্ব খুব ভাল ভাবে পালন করেন। কী ভাবে বড়দের সেবা করতে হয়, এঁরা তা খুব ভাল ভাবে জানেন এবং মানেন। এই সব গুণের কারণে এঁরা খুব সহজেই সকলের কাছে প্রিয় হয়ে উঠতে পারেন।

বৃষ রাশি

এই রাশির জাতক যেমন নিজের মা-বাবার যত্ন নেন, ঠিক সেই রকম স্ত্রীর মা-বাবার প্রতিও একই ব্যবহার বজায় রাখেন। এঁরা অন্যের দুঃখ-কষ্ট একেবারেই সহ্য করতে পারেন না। এঁরা যাঁদের সঙ্গেই সম্পর্কে থাকুন না কেন, সকলের যত্ন এবং সম্মান সমান ভাবে করেন। তাই এঁরা সকলের কাছে খুব প্রিয় হন।

ধনু রাশি

এঁদের সরল স্বভাব খুব সহজেই মানুষের মন জয় করতে পারে। এই রাশির জাতকরা বাবা-মায়ের খুব প্রিয় হন এবং বিয়ের পর শ্বশুর-শাশুড়ির কাছেও খুব প্রিয় ব্যক্তি হয়ে ওঠেন। এঁরা আন্তরিকতা দিয়ে সকলকে নিজের প্রতি সহজেই আকৃষ্ট করেন।

Relationship Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy