Advertisement
E-Paper

জ্যোতিষীর উত্তর

শ্রী পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৪ জুন ২০১৬ ০০:০৪

১। নাম প্রকাশে অনিচ্ছুক। পশ্চিমবঙ্গের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছি। কোনও অজ্ঞাত কারণে এখনও পিএইচডি ডিগ্রি মেলেনি। এখন আমার বয়স ৪৬ বছর। আমি ভীষণই হতাশ। আর কত দিন অপেক্ষা করতে হবে? জন্ম তারিখ ৯ জুন ১৯৬৯। সময় বিকেল সাড়ে ৪টে।

উত্তর: আপনি বর্তমানে চন্দ্রের দশায় শনির অন্তদশা ভোগ করছেন। দশা প্রতিকার করণীয়। ২০১৭-র মে মাসের পর আপনার ডিগ্রি পেয়ে যাওয়ার সম্ভাবনা। বৃহস্পতিবার শুক্ল পক্ষে তুলসী গাছে দুধ ও জল মিশিয়ে ঢালুন। আর্থিক প্রাপ্তির শ্রীবৃদ্ধি হবে। সম্ভব হলে পীত পোখরাজ ধারণ করুন।

২। আমার জন্ম তারিখ ১৭ মে ১৯৬৭। সকাল ১১টা ৫৪ মিনিট। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। গত ১৫ বছর ধরে আমি একটি বেসরকারি সংস্থায় কাজ করি। এর থেকেও বেশি মাইনেতে অন্য কোনও সংস্থায় চাকরি পেতে পারি কি?

উত্তর: প্রথমত সর্বদা মাথা ঠান্ডা রাখা এবং হঠকারিতাবশত কোনও সিদ্ধান্ত না নেওয়া উচিত। আপনার বর্তমান কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার যোগ বিদ্যমান। আপনি বর্তমানে রাহুর মহাদশা ভোগ করছেন। প্রতিকার অবশ্যই করণীয়। বিভিন্ন সূত্র থেকে আপনি ধন উপার্জন করবেন। কিন্তু, আপনি মানসিক শান্তি যা কিনা আপনার কাছে খুবই মূল্যবান তা নাও পেতে পারেন।

৩। আমার নাম রাহুল বক্সি। জন্ম ১৮ ডিসেম্বর ১৯৮৭। শুক্রবার বিকেল ৫টা ২৫ মিনিট। কর্মক্ষেত্রে কোনও উন্নতির সম্ভাবনা রয়েছে কি? বিবাহিত জীবন কেমন যাবে? আমার স্ত্রীকে দেখতে কেমন হবে?

উত্তর: আপনি অত্যন্ত উচ্চাভিলাষী এবং জয়লাভ করার জন্য প্রবল ঝোঁক আপনার থাকবে। তবে, বর্তমানে আপনি বুধের দশায় চন্দ্রের অন্তদশা ভোগ করছেন এবং সাড়েসাতি চলার দরুণ সময় শুভ নয়। সব বিষয়ে ভেবেচিন্তে পদক্ষেপ করুন। আপনার জন্মকুণ্ডলীতে গুরুচণ্ডাল যোগ বিদ্যমান। নিম্ন শ্রেণির লোকের দ্বারা অবনতির সম্ভাবনা। সর্তক থাকুন, তবে কর্মক্ষেত্রে সুফল পাওয়া যেতে পারে। আপনি মঙ্গল ও শনিবার বজরঙ্গবলীর পুজো ও হনুমান চাল্লিশা পাঠ করুন। আপনার বিচিত্র এবং আবেগপ্রবন প্রেম সম্পর্ক হবে। যার ফলে আপনি সাহসের সঙ্গে সংকটময় পরিস্থিতির সন্মুখীন হতে বাধ্য হবেন। বিবাহ কিংবা প্রেম সম্পর্ক আপনার সৌভাগ্য আনয়ন করতে পারে। আপনি বিবাহ পূর্ব ও বিবাহোত্তর জীবনে প্রেম সম্পর্কের দরুণ সংকটময় পরিস্থিতির সন্মুখীন হতে পারেন। আপনার স্ত্রীর ক্ষেত্র গতানুগতিক সুন্দরী।

৪। নাম জানাতে চাই না। বিদেশে একটি রাসায়নিক কোম্পানিতে কাজ করতাম। জন্ম তারিখ ২০ জুলাই ১৯৬১। বৃহস্পতিবার। সকাল ৭টা ৫০ মিনিট। আমার ভবিষ্যৎ কী হবে?

উত্তর: কাল্পনিক জন্মস্থান অনুসারে আপনি বর্তমানে শনির দশায় রাহুর অন্তদশা ভোগ করছেন। প্রতিকার করণীয়। বর্তামানে আপনার উচিত চুপচাপ থাকা। ২০১৮ সালের শেষ থেকে আপনার জীবনে পরিবর্তন-সহ কর্মলাভের সম্ভাবনা লক্ষ্য করা যায়। সন্মুখ শত্রুতার তুলনায় গুপ্ত শত্রুতা থেকেই বেশি সাবধান থাকতে হবে। আপনি মা ধুমাবতী ও কুবেরের আরাধনা করুন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy