Advertisement
E-Paper

মার্চে কি আয়ের তুলনায় ব্যয় বেশি হবে? অতিরিক্ত উপার্জনের কোনও সম্ভাবনা আছে কি? রাশি মিলিয়ে দেখে নিন

ভাগ্য যদি সঙ্গে থাকে তা হলে লাখ টাকা কামিয়েও মাসের অর্ধেক যেতে না যেতেই টাকার সমস্যা দেখা দিতে পারে। আবার ভাগ্য আপনার সঙ্গে থাকলে বেতন যত কমই হোক না কেন, মাসের শেষ দিন অবধি আয়েসে কেটে যাবে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ০৭:৫৬
money horoscope

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

যে কোনও মাসের পনেরো কি কুড়ি তারিখ পেরোলে প্রায় সকলেই পরের মাস কবে আসবে সেটির দিন গুনতে থাকেন। নতুন মাস মানেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতন ঢোকা। তার পরই শুরু হয় মাসের শেষ দিন পর্যন্ত সেই বেতন বাঁচিয়ে রাখার লড়াই। ভাগ্য যদি সঙ্গে না থাকে তা হলে লাখ টাকা কামিয়েও মাসের অর্ধেক যেতে না যেতেই টাকার সমস্যা দেখা দিতে পারে। আবার ভাগ্য আপনার সঙ্গে থাকলে বেতন যত কমই হোক না কেন, মাসের শেষ দিন অবধি আয়েসে কেটে যাবে। মার্চে কোন রাশির আয়ের ভাগ্য কী বলছে জেনে নিন।

মেষ রাশি: মার্চে মেষ জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকায় মাসের প্রথম ভাগে আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। দ্বিতীয় ভাগে রবির রাশি পরিবর্তনের পর শুভ ফলপ্রাপ্তি হবে।

বৃষ রাশি: বৃষ জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে মাসের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগ শুভ। দ্বিতীয় ভাগে আয়ের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে ফলে নিশ্চিত প্রাপ্তিতেও সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।

মিথুন রাশি: আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মিথুন রাশির ব্যক্তিদের আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রাপ্তিতে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে।

কর্কট রাশি: কর্কটের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম দশ দিন খুবই শুভ। পরবর্তী সময় আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

সিংহ রাশি: মার্চে আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান সিংহ রাশিকে খুবই ভাল ফল দান করবে।

কন্যা রাশি: কন্যার আয়ক্ষেত্রে তেমন সমস্যা নেই। শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

তুলা রাশি: আয়ক্ষেত্রে কেতুর অবস্থান তুলা রাশির জাতক-জাতিকাদের আয়ের ক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তি থেকে বঞ্চিত করবে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিকের আয়ক্ষেত্রের সঙ্গে শনির সম্পর্ক শুভ ফলপ্রাপ্তিতে বাধা দান করবে।

ধনু রাশি: আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক ধনু রাশিকে আয়ের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তিতে বিশেষ সহযোগিতা করবে।

মকর রাশি: মকর জাতক-জাতিকাদের আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। আয়ের ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।

কুম্ভ রাশি: আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক কুম্ভ রাশিকে শুভ ফল দান করবে।

মীন রাশি: মীন রাশির ব্যক্তিদের আয়ের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল প্রাপ্তি হলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

Money Horoscope Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy