Advertisement
E-Paper

জ্যোতিষীর উত্তর

শ্রী পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১০ জুন ২০১৬ ০১:০২

১।আমি সান্বয়। জন্ম তারিখ ১৭।০৯।১৯৮২। ভোর ৩টে থেকে ৩টে ৪০ মিনিটের মধ্যে। বর্ধমানে। আমার কেরিয়ার এবং বিয়ের যোগ সম্বদ্ধে জানাবেন।

আপনি বর্তমানে রাহুর দশায় বৃহস্পতির অন্তদশা ভোগ করছেন। দশা প্রতিকার অবশ্যই করণীয়। যে কোনও সময়ে আপনি যথেষ্ট আর্থিক অগ্রগতি লাভ করবেন। তেমন কোনও সময়ে আপনাকে অসুবিধাজনক পরিস্থিতির মধ্যে জীবনযাপন করতে হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে আপনার মানসিক অবস্থাও পরিবর্তিত হবে। আপনি আপনার জীবিকার ক্ষেত্রে উচ্চপদ লাভ করবেন। জীবনের মধ্য ভাগে কোনও সময়ে আপনি অসাধারণ সাফল্য অর্জন করবেন। আপনার জন্মকুণ্ডলী অনুসারে আপনার বিবাহসম্পন্ন হয়ে যাওয়া উচিত ছিল। তবে আগামী ২০২৩ সালে বিবাহযোগ বিদ্যমান। বিবাহের পর আপনার জীবনে উন্নতি লক্ষ্যণীয়।

২। আমার জন্ম ২৯।০৯।১৯৮৩। জন্মস্থান কলকাতা। সময় সকাল ৮টা ২২ মিনিট। আমি আমার হরস্কোপ এবং ভবিষ্যত জানতে চাই।

আপনার জন্মরাশি মিথুন। লগ্ন তুলা। নক্ষত্র মৃগশিরা। গণ দেব। কৃষ্ণপক্ষ। সপ্তমী তিথি। বৃহস্পতিবার। আপনি বর্তমানে বৃহস্পতির দশা ভোগ করছেন। দশা প্রতিকার করণীয়। আপনার সৌভাগ্য অস্থায়ী ও পরিবর্তনশীল হবে। সময় বিশেষে আপনাকে কষ্টসাধ্য অবস্থার মধ্যে জীবনযাপন করতে হবে। আপনার স্বাস্থ্য ভাল থাকবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সাফল্য পাবেন। জীবনের মধ্য বয়েসে অকস্মাৎ আপনার অবস্থার উন্নতি হবে। আপনার জীবনসঙ্গীর সমর্থন আপনার আর্থিক উন্নতির প্রত্যাশা বৃদ্ধি করবে। বেশি বয়সে আপনি মায়ের থেকে সম্পত্তি প্রাপ্ত হবেন।

৩।নাম প্রকাশে অনিচ্ছুক। ১৭ এপ্রিল ১৯৮৬ সালে দুপুর ৩টে ১২ মিনিটে আমার জন্ম। জন্মস্থান দমদম। বর্তমানে আমি একটি বেসরকারি সংস্থায় কাজ করি। আমার দেড় বছরের একটি মেয়ে আছে। কেরিয়ার নিয়ে খুবই চিন্তায়। যদি কিছু জানান উপকৃত হব।

আপনি বর্তমানে বুধের দশায় রাহুর অন্তদশা ভোগ করছেন। দশা প্রতিকার অবশ্যই করণীয়। ধননাশ যোগ বিদ্যমান। কর্মের চেষ্টা করুন। আগামী ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের পর আপনার উপযুক্ত কর্মলাভের যোগ লক্ষ্যণীয়। মুনষ্টোন ধারণ করুন।

৪। আমার নাম শুভজি পালুই। ২৭এপ্রিল ১৯৯৩ সালে মেদিনীপুরে জন্ম। সময় ভোর ৫টা ৪২ মিনিট।সরকারি চাকরির কোন সুযোগ আছে কি?

আপনি জীবনে ঈর্ষণীয় অবস্থানে উন্নীত হবেন। আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি কোন বৃহৎ প্রতিষ্ঠানের কর্মকর্তা হবেন, সম্ভবত কোনও সরকারি বিভাগে। পূর্ণ চেষ্টা চালিয়ে যান। আপনি বর্তমানে বৃহস্পতির দশা ভোগ করছেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy