Advertisement
E-Paper

জ্যোতিষীর উত্তর

শেষ আপডেট: ২৫ জুন ২০১৬ ০৫:৩৬

১। নাম প্রকাশে অনিচ্ছুক। আমার জন্ম বাঁকুড়ায়। ২৮ অক্টোবর ১৯৮৯ সালে রাত ১টা ৪৫ মিনিটে। আমি নতুন ব্যবসা শুরু করতে চাই। কী করা উচিত? আমার ব্যবসায় উন্নতি হবে?

উত্তর: আপনার জন্মকুণ্ডলীতে স্থিত গ্রহাবস্থান আপনার মধ্যে জন্মগত ভাবেই আপনার মধ্যে ব্যবসায়িক গুণাবলী প্রদান করে। আপনি ব্যবসা এবং বাণিজ্যের বিভিন্ন দিক দ্রুত শিখে নিতে পারবেন। আপনি ক্রয়-বিক্রয় অথবা উত্পাদন প্রক্রিয়ার মাধ্যমে এক সৌভাগ্য অর্জন করবেন। ব্যবসায়ে সাধারণত যা হয়েই থাকে সময় বিশেষে আপনাকে শিথিল অবস্থার মধ্যে দিন যাপন করতে হবে। তখন সংযম অবলম্বন করা উচিত। তবে অধিকাংশ সময়েই আপনি কর্মচঞ্চল ব্যবসা পরিচালনা করবেন। ছাপাখানা, সংবাদপত্র, যানবাহন, রেলপথ, ডাক ও তার বিভাগ কুরিয়ার সার্ভিস, প্রচার, কমিশন এজেন্সি, পর্যটন— ইত্যাদি সূত্র থেকে আপনার উপার্জন এবং ধন লাভ হবে।

২। আমার নাম কৌশিক ভৌমিক। জন্ম ১৯৭২ সালের ১৫ এপ্রিল। জন্মস্থান দুর্গাপুর। সকাল ৬টা ৫৮ মিনিটে। আমার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। ভবিষ্যত্ কেমন যাবে? লটারিতে কোন অর্থলাভ হবে কি?

উত্তর: আপনি বর্তমানে রাহুর দশা ভোগ করছেন। আপনার গৃহজীবন এবং সামাজিক জীবনে কষ্টকর পরিস্থিতির উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে।সে জন্য আপনার অবশ্য কর্তব্য হবে নিজেকে নিয়মানুবর্তী করে রাখা। আর্থিক সমস্যারও সম্মুখীন হতে পারেন। দশা প্রতিকার অবশ্যই করনীয়। আপনি এ বিষয়ে সৌভাগ্যবান হবেন যে জীবনের তিন ভাগের মধ্যে শেষ ভাগই হবে সর্বশ্রেষ্ঠ। আনুমানিক ৪৯ বছর এর পর থেকে আপনার সমৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। উত্তরাধিকার সূত্রে আপনি যথেষ্ট সম্পদ প্রাপ্ত হবেন এবং লটারিতে অকস্মাৎ প্রাপ্তি যোগ লক্ষ্যনীয়।

৩। আমার বোনের নাম মৌমিতা। জন্ম তারিখ ১২ মার্চ ১৯৯৮। সময় ভোর ৫টা ১৫ মিনিট। জন্মস্থান হাওড়া। আমার বোনের উচ্চশিক্ষা কেমন হবে? বিয়ের যোগ কবে? বিবাহিত জীবন কেমন কাটবে জানাবেন।

উত্তর: আপনার বোনের জন্মকুণ্ডলীতে কিছু বিশেষ প্রকারের গ্রহ সমন্বয়ের দরুণ শুভ ফলপ্রদ বিদ্যাযোগ বর্তমান। এই যোগ উচ্চতর শিক্ষা এবং পঠনপাঠনের উদ্যোগে সাফল্য প্রদান করবে। অবশ্য আপনার বোনের শিক্ষার ক্ষেত্রে আরও মনোনিবেশ করার প্রয়োজন। শিক্ষাক্ষেত্রে প্রতিকূলতা লক্ষ্যনীয়। বিবাহের ক্ষেত্রে ২০২২ সালের পূর্বে চিন্তা করা বাঞ্ছনীয় নয়। আপনার বোনের জীবন সঙ্গীর সঙ্গে মোটামুটি রকম ভাল সর্ম্পকের নিশ্চয়তা প্রদান করছে। বন্ধন স্থায়ী ও স্থিতিশীল হবে।

৪। আমার ছেলের জন্ম ৭ এপ্রিল ১৯৯১। সময় সকাল ৭টা ৩৫ মিনিটে। জন্মস্থান তমলুক। পূর্ব মেদিনীপুর। আমি তার চাকরি, বিবাহ এবং ভবিষ্যত্ জীবন সর্ম্পকে জানতে চাই।

উত্তর: আপনার পুত্র বর্তমানে মঙ্গলের দশায় রাহুর অন্তদশা ভোগ করছেন। দশা প্রতিকার অবশ্যই করনীয়। সৌভাগ্য অস্থায়ী ও পরিবর্তন শীল। আপনার পুত্র কিছুটা বির্তক পরায়ণ এবং অনমনীয় মনোভাবাপন্ন। যার জন্য জনপ্রিয়তা ব্যাহত হতে পারে। চাকরিক্ষেত্রে উপযুক্ত চেষ্টার মাধ্যমে কোনও বৃহৎ প্রতিষ্ঠানে যুক্ত হতে পারেন। আর্থিক বিষয় পরিচালনা করার জন্য বিশ্বাস ও দ্বায়িত্বপূর্ণ কোন পদে অধিষ্ঠিত থাকবেন। বিবাহের ক্ষেত্রে ২০২২ সালটি উপযুক্ত। আপনার পুত্রের বহু সূত্র থেকে ধনাগম হবে। এবং সুখী পারিবারিক জীবন যাপন করবেন।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy